চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তেই বেরিয়ে এলো কলসভর্তি রুপার মুদ্রা

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
2:54 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A
খোঁড়াখুঁড়ির সময় মাটির নিচে রুপার পুরানো মুদ্রা পাওয়া গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রূপকথার গল্পে শোনা যায় মাটির নিচে কলস ভর্তি গুপ্তধনের কথা। তবে এবার কল্পকাহিনি নয়, মাটি খুঁড়তেই বেরিয়ে এলো কলসভর্তি ব্রিটিশ আমলের (ইস্ট ইন্ডিয়া কোম্পানির) ১ হাজার ৮শ ৭৬ টি রুপার মুদ্রা।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এমন ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মুদ্রাগুলো জব্দ করেছে।

জানা গেছে, দোকান ঘর নির্মাণের জন্য কার্পাসডাঙ্গা বাজারের শহিদুল ইসলাম শনিবার সকালে এস্কোভেটর দিয়ে মাটি খুঁড়ছিলেন। মাটি খোঁড়ার এক পর্যায়ে মাটির হাঁড়ি জাতীয় কিছু উঠে আসে। হাঁড়িটি তুললে তার ভেতরে দেখা মেলে রুপার পয়সা। এতে করে অবাক হয়ে যান মাটিখোড়া শ্রমিকরা।

পরে স্থানীয় স্বর্ণকার মুদ্রা গুলো পরীক্ষা-নিরীক্ষা করে জানান ওগুলো রুপার মূদ্রা। এ সময় ভিড় জমে যায় উৎসুক জনতার। মুদ্রা গুলো ১৮৬৫ থেকে শুরু করে ১৯০২, ১৯০৮ সালে তৈরি, অর্থাৎ ব্রিটিশ আমলের( ইস্ট ইন্ডিয়া কোম্পানির) রুপার মুদ্রা।

শহিদুল ইসলাম জানান, তিনি সকাল থেকে বাজারে দোকান নির্মাণ কাজ করছিলেন। এস্কোভেটর দিয়ে দিয়ে মাটি খোঁড়ার সময় হঠাৎ মাটির একটি কলস ভেঙে যায়। ওই সময় এক শ্রমিক কাজ বন্ধ করে ভাঙা কলস ওপরে তুলে এনে দেখতে পান সেটি ভর্তি সাদা কয়েন। পরে পরীক্ষা-নীরিক্ষার পর জানতে পারেন এগুলো রুপার।

দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের একটি টিম যায়। ধাতব মুদ্রাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সেগুলো পরীক্ষার জন্য চুয়াডাঙ্গায় পাঠানো হবে। মুদ্রাগুলো রুপার হোক বা অন্য কোনো ধাতুর হোক, তা আদালতের মাধ্যমে সরকারী কোষাগারে জমা দেওয়া হবে।

Tags: চুয়াডাঙ্গা
Previous Post

বিএনপিকে ভেঙে ফেলার ষড়যন্ত্রকারীরা পালিয়েছে: মির্জা ফখরুল

Next Post

ছবিতে শবনম ফারিয়ার বিয়ে

Next Post
শবনম ফারিয়া বিয়ের অনুষ্ঠানে সুন্দর পোশাক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে শবনম ফারিয়ার বিয়ে

বাংলাদেশের ট্রেন স্টেশন থেকে চলন্ত ট্রেনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গাপূজা উপলক্ষে চলবে ৪ জোড়া পূজা স্পেশাল ট্রেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT