চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাকাশচারীদের পৃথিবীতে স্বাগত জানিয়েছে একঝাঁক ডলফিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:57 অপরাহ্ন 19, মার্চ 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডলফিনের দল সমুদ্রে স্বাগত জানাচ্ছে মহাকাশচারীদের. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস (২৮৬ দিন) পর নিরাপদে পৃথিবীতে ফিরেছেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। প্রথমেই তাদেরকে পৃথিবীতে স্বাগত জানিয়েছে একঝাঁক ডলফিন!

এনডিটিভি জানিয়েছে, আজ ১৯ মার্চ বুধবার ভোর ৬টার দিকে (বাংলাদেশ সময়) তাদের নিয়ে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে। উপকূলে স্পেসএক্স ক্রু ড্রাগন ক্যাপসুল অবতরণের পরেই, সেটিকে ঘিরে ধরে ডলফিনের দল। ঠিক সেই মুহূর্তের ভিডিওটি আজ সকালে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সুনীতাদের ফেরার পর আনন্দঘন এমন মুহূর্তে ডলফিনদের সামিল হতে দেখে নাসার বিজ্ঞানীরাও উচ্ছ্বসিত হয়ে পড়েন। নাসার লাইভ সম্প্রচারে ধারাভাষ্য দেওয়ার সময়েও ডলফিনদের উপস্থিতির কথা জানানো হয়। উপর থেকে দেখলে মনে হবে, যেন পৃথিবীতে দুই মহাকাশচারীকে স্বাগত জানাচ্ছে ডলফিনরা।

গত বছর জুন মাসে আট দিনের মিশনে গিয়ে দীর্ঘ ন’মাস মহাকাশে আটকে ছিলেন সুনীতা, বুচ উইলমোর। বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটির কারণে শুধুমাত্র সুনীতা ও বুচ আটকে পড়েন সেখানে। গত সপ্তাহেই তাঁদের ফেরার ঘোষণা করেছিল নাসা ও স্পেসএক্স। অবশেষে ২৮৬ দিন পর পৃথিবীর মাটি ছুঁলেন তাঁরা।

ক্রিউ ৯ ক্যাপসুলের মধ্যে ছিলেন সুনীতা, বুচ, নাসার বিজ্ঞানী নিক হেগ, রাশিয়ার আলেকজান্ডার গরবুনভ। সেখানেই মোতায়েন ছিল স্পেসএক্সের জাহাজ। একে একে সুনীতারা ক্যাপসুল থেকে বেরিয়ে জাহাজে ওঠেন। তখনই ক্যাপসুলটির চারপাশে একঝাঁক ডলফিনকে লাফিয়ে বেড়াতে দেখা যায়।

#Watch | करीब 9 महीने से अंतरिक्ष में फंसे एस्ट्रोनॉट सुनीता विलियम्स और बुच विल्मोर की पृथ्वी पर हुई वापसी, इनके साथ 2 और अंतरिक्ष यात्री भी धरती पर सफलतापूर्वक लौट आए हैं

भारतीय समयानुसार सुबह 3:27 बजे पर 4 अंतरिक्ष यात्रियों को लाने वाला #SpaceX का ड्रैगन कैप्सूल फ्लोरिडा के… pic.twitter.com/ZJrvwV7xwO

— NDTV Profit Hindi (@NDTVProfitHindi) March 19, 2025

Tags: ডলফিনবুচ উইলমোর
Previous Post

৫৮ দিন সবধরণের মাছ ধরা নিষিদ্ধ

Next Post

গাজায় ইসরাইলের হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু

Next Post
নেতানিয়াহু গাজায় ইসরাইলের হামলার ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরাইলের হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু

খাগড়াছড়ি সরকারি স্কুলের সামনে শিশুদের চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT