চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যিই কি প্রেম করছেন ধানুশ-ম্রুণাল?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:25 অপরাহ্ন 05, আগস্ট 2025
in বিনোদন
A A
ধানুশ ও ম্রুণাল প্রেমের ছবি, উচ্ছ্বাস ও হাসি ফুটে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ, সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে এই নতুন গুঞ্জন তৈরি হয়েছে বিনোদন জগতে।

একাধিকবার একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে ধানুশ ও ম্রুণাল ঠাকুরকে। তাদের সম্পর্কের ব্যাপারটি প্রথম নজরে পড়ে যখন ম্রুণাল ঠাকুরের জন্মদিনের পার্টিতে যান ধানুশ। এ পার্টিতে পরস্পরের হাত ধরে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে তাদের কথা বলতে দেখা যায়। এ মুহূর্তের একটি ভিডিও ক্লিপ এখন অনলাইনে ভাইরাল।

এরপর ম্রুণাল ঠাকুর অভিনীত ‘সন অব সরদার টু’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে অংশ নেন ধানুশ। সেখানেও একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। মূলত তারপরই অনেকের মনে প্রশ্ন, তারা কি কেবল বন্ধু, নাকি এর চেয়েও বেশি কিছু?

আনন্দ এল রাই নির্মাণ করছেন ‘তেরে ইশক ম্যায়’ সিনেমা। এতে অভিনয় করছেন ধানুশ ও কৃতি স্যানন। যদিও সিনেমাটিতে ম্রুণাল ঠাকুরের অভিনয় করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ধারণা করা হচ্ছে, ধানুশের সঙ্গে ম্রুণালকে পরিচয় করিয়ে দিয়েছেন কৃতি স্যানন। ধানুশ-ম্রুণালের প্রেম নিয়ে চর্চা চললেও কেউই মুখ খুলেননি।

ঐশ্বরিয়া রজনীকান্ত তামিল সিনেমার কিংবদন্তী অভিনেতা রজনীকান্তের বড় মেয়ে। ২০০৪ সালের ১৮ নভেম্বর ধানুশ ও ঐশ্বরিয়ার বিয়ে হয়। এই দম্পতির দুই ছেলে যাত্রা ও লিঙ্গা। ঐশ্বরিয়ার পরিচালনায় ‘থ্রি’ সিনেমায় অভিনয় করেন ধানুশ। এই সিনেমার ‘কলাভেরি ডি’ গানটি দারুণ জনপ্রিয়তা পায়।

২০২২ সালের শুরুতে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন ধানুশ-ঐশ্বরিয়া। তারপর পরিবার এবং আদালত ভাঙা সংসার জোড়া লাগানোর চেষ্টা বহুবার করেও ব্যর্থ হন। এরপর গত বছরের ২৭ নভেম্বর এ দম্পতির বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন আদালত। তারপর থেকে একা জীবনযাপন করছেন ধানুশ।

Tags: দক্ষিণী অভিনেতাধানুশপ্রেমম্রুণাল ঠাকুর
Previous Post

ট্রাম্পশুল্ক: ড. ইউনূস সরকারের বাণিজ্যিক সাফল্য ও সম্ভাবনা

Next Post

আগামী রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা

Next Post
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পেছনে বাংলাদেশের পতাকা ও প্রধানমন্ত্রীর পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা

ভারতীয় ক্রিকেটাররা বিশ্বকাপের ম্যাচে উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডেতে রোহিত-কোহলির অবসর নিয়ে যা ভাবছে বিসিসিআই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT