চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজন ব্যক্তিকে ৫৪ বছর পূজা করা হয়েছে: নাহিদ ইসলাম

মুসলেম উদ্দীন আহমেদ by মুসলেম উদ্দীন আহমেদ
6:23 অপরাহ্ন 29, জুলাই 2025
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল, রাজনীতি
A A
নাহিদ ইসলাম ৫৪ বছর পূজা উপলক্ষে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেরে বাংলা ফজলুল হক, মাওলানা ভাসানীর মতো মহান রাজনৈতিক পুরুষ, যারা বাংলাদেশের স্থপতি। তাদেরকে বাদ দিয়ে জাতির পিতা শুধু একজনকে ঘোষণা করা হয়েছে। একজন ব্যক্তিকে গত ৫৪ বছর ধরে পূজা করা হয়েছে। কিন্তু মাওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব কখনই মুজিব হতে পারতো না।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) টাঙ্গাইলে এনসিপির জুলাই পদযাত্রা শেষে দুপুরে স্থানীয় শহীদ মিনারে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথাগুলো বলেন।

নাহিদ বলেন, যে ৬৯-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, সেই গণঅভূথানের নেপথ্যের অন্যতম কারিগর ছিলেন ভাসানী। তিনি দায়িত্বের রাজনীতির কথা বলেছিলেন। আমাদের দায়িত্ব নিতে হবে। আমাদের প্রাণ-প্রকৃতির এবং আশেপাশের মানুষের দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্বের ভিত্তিতেই নতুন সমাজ ও নতুন দেশ গড়তে হবে। সেই নতুন বাংলাদেশের কথাই জাতীয় নাগরিক পার্টি বলে যাচ্ছে। আমরা কোন একজন জাতির পিতা নন, দেশে কয়েকজন জাতির পিতা রয়েছেন। তার মধ্যে অন্যতম ভাসানী।

তিনি আরও বলেন, এখন বাংলাদেশে কৃষকরা ন্যায্য অধিকার পায় না। বীজ ও সারের দাম বেড়েছে। সরকার থেকে ভর্তুকি পাওয়া যায় না। আমরা কৃষকদের ন্যায্য অধিকার আদায় করবো।

নাহিদ  আরও বলেন, রংপুরে যারা সাম্প্রাদায়িকতা ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্য রাজনৈতিক ও লুটপাট করার। এটা শুরু করেছিল আওয়ামী লীগ। তারা সংখ্যালঘুদের জমি দখলসহ নানা লুটপাট কাজ করেছে। তাই রংপুরে যারা সাম্প্রাদায়িকতা ছড়াচ্ছে, তাদের বিচার করতে হবে এবং যে ধর্ম অবমাননা করেছে, তারও বিচার করতে হবে।

অন্যদিকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা স্পষ্ট করে পুলিশ ও প্রশাসনকে বলতে চাই যে, ২৪ পরবর্তী বাংলাদেশে প্রশাসন ও পুলিশকে অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই। বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই। আমরা অন্য দল, ব্যক্তির জন্য, গোষ্টির জন্য প্রশাসনকে আর ব্যবহার হতে দেখতে চাই না।

সারজিস বলেন, আমরা স্পষ্ট করে আর একটা কথা বলি যে, আগামীর বাংলাদেশেও কোন মিডিয়াকে কোন ব্যক্তি, গোষ্টি, দলের দালাল হিসেবে দেখতে চাই না। এই মিডিয়া যেন কোন ব্যক্তি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চাপিয়ে দেয়া না হয়।

তিনি আরও বলেন, একজন ব্যক্তির ব্যক্তি পূজা করে ইতিহাসের অন্যান্য সকল গুরুত্বপূর্ণ অংশকে বিলুপ্ত করার অপচেষ্টা করা হয়েছে। ২৪ পরবর্তী বাংলাদেশে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা হবে বাংলাদেশের। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজদের একটাই পরিচয় তারা চাঁদাবাজ।

সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ন-আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্মসদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র সদস্য সচিব সারোয়ার নিভা, ডা. তাজনুভা জাবিন পদযাত্রায় অংশ নেন।

পথসভায় আরও বক্তব্য রাখেন দলের মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানীসহ অনেকে।

জুলাই অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের লক্ষ্যে গণমানুষকে ঐক্যবদ্ধ করতে টাঙ্গাইলে আজ জাতীয় নাগরিক পার্টি – এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে শহরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Tags: মাওলানা ভাসানীশেখ মুজিবুর রহমান
Previous Post

ওটিটি নয়, ইউটিউবে আসছে আমিরের নতুন সিনেমা!

Next Post

এনবিআরের সাবেক সচিব নজিবুর রহমানের ব্যাংক অ্যাকাউন্ট, ফ্ল্যাট জব্দের নির্দেশ

Next Post
নজিবুর রহমানের ছবি, বাংলাদেশি অর্থনীতিবিদ ও সাবেক সচিব. Channel i News - চ্যানেল আই নিউজ

এনবিআরের সাবেক সচিব নজিবুর রহমানের ব্যাংক অ্যাকাউন্ট, ফ্ল্যাট জব্দের নির্দেশ

NCP লোগো, জাতীয় নাগরিক পার্টির প্রতীক ও নাম দেখানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচনা না করেই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করা হয়েছে: এনসিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT