চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে: আমানউল্লাহ আমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 13, অক্টোবর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
আমানউল্লাহ আমান speaking at a press conference in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান অভিযোগ করেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির (পিআর) দাবিতে আন্দোলনের নামে একটি রাজনৈতিক দল আসন্ন সংসদ নির্বাচনকে বানচালের চেষ্টা করছে।

সোমবার ১৩ অক্টোবর দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।

সভায় আমানউল্লাহ বলেন, আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তারা আজকে পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আজকে বিভিন্ন জায়গায় নির্বাচন নিয়ে বাধার সৃষ্টি করা হচ্ছে এবং বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ বক্তব্য রেখে, বিশেষ করে বিএনপিকে কটাক্ষ করে বক্তব্য রাখার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন বানচাল করা যাবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আগামী সংসদ নির্বাচনের প্রচারণায় নেতৃত্ব দেবেন বলেও জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।

আমানউল্লাহ বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনের প্রচারণায় তিনিই থাকবেন। তিনিই নেতৃত্ব দেবেন।

Tags: জামায়াতনির্বাচন বানচালবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা
Previous Post

স্বর্ণার শেষের ঝড়ো ফিফটিতে বাংলাদেশের ২৩২

Next Post

গাজায় যুদ্ধবিরতি দীর্ঘ দুঃস্বপ্নের অবসান: ট্রাম্প

Next Post
ইসরায়েল-হামাস যুদ্ধের বিষয়ে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় যুদ্ধবিরতি দীর্ঘ দুঃস্বপ্নের অবসান: ট্রাম্প

সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিতের প্রতিবাদে ছাত্ররা রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT