চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটি দল রাজনীতিতে এসে ক্রমাগত মিথ্যাচার করছে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:29 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, রাজনীতি
A A

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল রাজনীতিতে এসে ক্রমাগত মিথ্যাচার করছে। রাজনীতি করার অধিকার সবার রয়েছে, নির্বাচন নিশ্চয়ই করবে-কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না।

আজ ৪ ফেব্রুয়ারি বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা ও ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত পথসভায় তিনি বলেন, বিএনপি সবসময় কাজের রাজনীতিতে বিশ্বাস করে, নিছক সমালোচনায় বিশ্বাস করে না।

তিনি বলেন, আমরা পত্র-পত্রিকা ও সামাজিক মাধ্যমে দেখছি, একটি দল নারীদের নিয়ে নানা অশালীন ও হেয় প্রতিপন্ন করার মতো কথা বলছে। আপনারাই বলুন, যারা দেশের অর্ধেক জনগোষ্ঠী-আমাদের মা-বোনদের সম্মান ও ইজ্জত দিতে জানে না, তারা কীভাবে দেশ পরিচালনা করবে?

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষিভিত্তিক শিল্প ও কলকারখানা স্থাপন, যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ এবং দেড় বছরের মধ্যে ১ কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

নতুন সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এই আশা প্রকাশ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আমার বিরুদ্ধে ১১৭টি মিথ্যা মামলা দিয়েছে। আমি সাড়ে তিন বছর কারাগারে ছিলাম। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ১০ বছর কারাভোগ করেছেন। এসময় ২০ হাজার নেতাকর্মী নিহত হয়েছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, গণতন্ত্রকে পুনরুদ্ধার করুন।

বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির ঘোষণা দিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে। কৃষকরা যেন ন্যায্যমূল্যে সার, বীজ, তেল ও অন্যান্য কৃষি উপকরণ কিনতে পারেন, সে ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। নারীদের এনজিও ঋণের কিস্তির দায়ভার সরকার নেবে। পাশাপাশি দেড় বছরের মধ্যে ১ কোটি যুবকের চাকরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

Tags: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬মির্জা ফখরুল
Previous Post

বেলুচিস্তানে বিদ্রোহীদের কাছে মার্কিন অস্ত্র আছে: পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী

Next Post

ডকুফিল্মে জেফরি এপস্টেইনের অন্ধকার জগৎ

Next Post

ডকুফিল্মে জেফরি এপস্টেইনের অন্ধকার জগৎ

ছবি: সংগৃহীত

দুই সন্তান হত্যার পর মা-বাবার আত্মহত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT