চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টরন্টোতে মঞ্চস্থ হতে যাচ্ছে ‘এক জোড়া জুতো’

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
12:01 অপরাহ্ন 10, ফেব্রুয়ারি 2024
in প্রবাস সংবাদ
A A
প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের ছবি ও জুতা, টরন্টো থিয়েটার ফোকলসের লোগো।. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার টরেন্টোতে আগামী ২৫ ফেব্রুয়ারি রোববার টরন্টো থিয়েটার ফোকস প্রযোজিত নাটক ‘এক জোড়া জুতো’ টরোন্টোর ফেয়ারভিউ লাইব্রেরী থিয়েটার হলে বিকেল ৪.৩০ মিনিট মঞ্চস্থ হতে যাচ্ছে। নাটকটির নির্দেশনা দিয়েছেন ইমামুল হক।

নাটকটিতে বাস্তব কিছু ঘটনার নান্দনিক উপস্থাপনায় তারা তাদের নিজস্ব ভাবনাকেই দর্শকের সামনে তুলে ধরতে চেয়েছে। এই নাটকের শরীরজুড়ে কুশীলবরা এক জোড়া জুতো খুঁজে বেড়ান। এই খোঁজার মধ্যদিয়ে তারা তাদের অতীত বর্তমান এবং অনাগত ভবিষ্যতকেই খুঁজতে থাকেন! নাটক শেষে দর্শকরাও এই খোঁজায় সামিল হবেন, এটাই তাদের বিশ্বাস!

প্রবাসে নাট্যচর্চার এমন উদ্যোগের সাথে এই সময়ের অন্যতম প্রধান জনপ্রিয় বাংলাদেশী নাট্যকার, ঔপন্যাসিক, নাট্যনির্দেশক মাসুম রেজা যুক্ত হয়েছেন নাটকটির রচনার সাথে। তবে মূল নাটক লিখেছেন স্বনামধন্য কবি ও নাট্যকার মেহরাব রহমান এবং নির্দেশনা দিয়েছেন ইমামুল হক। আবহ সঙ্গীতের সঙ্গত দিয়েছেন বিশিষ্ট কম্পোজার আশিকুজ্জামান টুলু ও নেপথ্যের কাজ সামলেছেন নয়ন হাফিজসহ আরও অনেকে। উপদেষ্টা নির্দেশক হিসেবে নাটকটির নির্মাণে একটি উল্লেখযোগ্য ভূমিকায় রেখেছেন বিশিষ্ট নাট্যজন মাহমুদুল ইসলাম সেলিম!

নাটক সম্পর্কে বলতে গিয়ে নির্দেশক ইমামুল হক গণমাধ্যম কে বলেন, ‘প্রত্যেক মানুষের জীবনেই উত্থান পতন আছে! সময়ে তা যেমন তা প্রকট হয়ে দেখা দেয়, সময়ের সাথে সাথে আবার তা থিতিয়েও যায়! তবে এমন কিছু ঘটনা থেকে যায়, যা কারোর সাথে কখনোই পুরোপরি ভাগ করে নেয়া যায় না, অথচ সারাজীবন এর ভার অথবা এর যন্ত্রণা বয়ে বেড়াতে হয়! এমনি একটি ঘটনাকে কেন্দ্র করেই নাটক ‘এক জোড়া জুতো’র কাহিনী আবর্তিত হয়েছে!’

তিনি আরও বলেন, ‘বাস্তব উপজীব্য হলেও এটি একটি ‘সুররিয়ালিস্টিক অ্যাবসার্ড ড্রামা!’ তাই নাটক দর্শনে দর্শক যেমন বিনোদন পাবেন, তেমনি তাদের মনে ভাবনারও সঞ্চার হবে৷’

Tags: এক জোড়া জুতোটরন্টো থিয়েটার ফোকসপ্রবাসে নাট্যচর্চাসুররিয়ালিস্টিক অ্যাবসার্ড ড্রামা
Previous Post

ইমরান খান সমর্থিত ৯৯ স্বতন্ত্র প্রার্থীর জয়

Next Post

গাজায় ২৪ ঘণ্টায় ১০৭ ফিলিস্তিনি নিহত

Next Post
গাজায় ধ্বংসপ্রাপ্ত ভবন ও ধ্বংসাবশেষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ২৪ ঘণ্টায় ১০৭ ফিলিস্তিনি নিহত

Brangelina at a formal event, dressed elegantly. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনগত বিচ্ছেদের দ্বারপ্রান্তে ব্র্যাড পিট-জোলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT