চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার দেশের শিল্পী মিলে তৈরী হলো এক গান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 12, নভেম্বর 2021
in বিনোদন
A A
বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা একসঙ্গে গাইছেন ও বাজাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মিউজিশিয়ানরা মিলে তৈরী করেছেন একটি গান! বাংলা-হিন্দি মিশ্রিত গানটির নাম ‘ভোপাল’। মূলত সফট, ক্লাসিক্যাল এবং আরএনবি ঘরানার গান এটি। 

সদ্য খান এর সুর ও কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের তিন তরুণ কণ্ঠশিল্পী সদ্য খান, রংগন হৃদ্য এবং জাওয়াদ খালিদ। গানটির সংগীত প্রযোজনা করেছেন মোহাম্মদ সালাউদ্দিন।

আর্জেন্টাইন বংশদ্ভূত লুসিয়ানো পিজ্জিচিনি (জনপ্রিয় গিটার কোম্পানি গিবসন গিটার এর ব্যান্ড অ্যাম্বাসেডর), মার্কিন ম্যাথিউ মেয়রস (এমটিডি, জি.এইচ.এস স্ট্রিংস,সুনামি ক্যাবলস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর) এবং অস্ট্রিয়ান এলেক্স সিডলার গিটার বাজিয়েছেন গানটিতে। যা ইতিমধ্যেই সকল আন্তর্জাতিক স্ট্রিমিং প্লাটফর্মে প্রকাশ পেয়েছে। যে বিষয়গুলো দেখভাল করছে আমেরিকান মিউজিক ডিস্ট্রিবিউশন কোম্পানি কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট।

কোলাবরেশনটির মূল ব্যবস্থাকারী সংগীতশিল্পী এবং গীতিকার জাওয়াদ খালিদ বলেন, চারটি দেশের সমন্বয়ে করা এই গানটি আশা করছি শ্রোতাদের মনে জায়গা করে রাখবে। একজন বাংলাদেশি হিসেবে খুবই ভালো লাগছে এবং গর্ব অনুভব করছি আমরা। আমরা চাই বাংলা ভাষা এবং মিউজিক যাতে পৃথিবীর সকল স্থানে জায়গা করে নেয়। মূলত এমন উদ্দেশ্য থেকেই এমন কোলাবরেশনের উদ্যোগ।

ম্যাথিউ মেয়রস ,লুসিয়ানো পিজ্জিচিনি এবং এলেক্স সিডলারের বরাতে জাওয়াদ জানান, তারা গানটিতে কাজ করে খুবই খুশি হয়েছেন। ভবিষ্যতেও তারা সুযোগ পেলে এমন ভাবে কাজ করতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন। নভেম্বরের মাঝামাঝির দিকে গানটির লিরিক্যাল ভার্সন প্রকাশ পাবে জাওয়াদ খালিদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

বিদেশী শিল্পীদের সাথে যোগাযোগের অভিজ্ঞতা জানতে চাইলে তিনি জানান, আমার সাথে সোশাল মিডিয়ার মাধ্যমে আলাপ হয় তাদের। আমি লুসিয়ানোর ভিডিও দেখেছি ইউটিউবে। খুব ছোট থেকেই এই ছেলেটি অসাধারণ গিটার প্লে করে। সেই থেকেই মনে হলো যে ওর সাথে একটি কোলাব প্রজেক্ট করা যায়! আর ম্যাথুউ এবং এলেক্স দুজনই আগে থেকেই আমার ফ্রেন্ডলিস্টে ছিলো সেই সুবাধে আমি যখন তাদেরও বলি প্রজেক্টির বিষয়ে তারাও রাজি হয়ে যায়।

জাওয়াদ বলেন, আগে থেকেই গানের লিরিক্স আর টিউন করে রেখেছিলো সদ্য। কিন্তু আমরা পারফেক্ট ফিমেল ভয়েস খুঁজে পাচ্ছিলাম না। তখন সদ্য তার ছোট বোন হৃদ্যকে আমাদের সাথে নিয়ে নেয়। তারপর মোহাম্মদ সালাউদ্দিন মিউজিক করা শুরু করে দেয় এবং সেখান থেকেই ধাপে ধাপে আমাদের প্রজেক্টটি এগিয়ে যায় এবং অবশেষে একটি পরিপূর্ণ গানে রূপান্তরিত হয়।

Tags: অভিনয়আর্জেন্টিনাক্লাসিক্যালবাংলাদেশভোপালমিউজিশিয়ানযুক্তরাষ্ট্রলিড বিনোদনসিনেমা
Previous Post

সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডে নিহত এক

Next Post

৫০০ কোটি টাকার লগ্নি নিয়ে যশরাজের ওটিটি যাত্রা!

Next Post
Yash Raj Films logo with a golden film camera and a man in a suit. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০০ কোটি টাকার লগ্নি নিয়ে যশরাজের ওটিটি যাত্রা!

চ্যানেল আই অনলাইন এর নারী সংবাদ পাঠিকা হাসিমুখে পজিটিভ সিগন্যাল দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের যে ১২ প্রেক্ষাগৃহে চলছে ‘রেহানা মরিয়ম নূর’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT