চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাসিয়া পুঞ্জির নিসর্গে গড়ে উঠছে নতুন সম্ভাবনার পর্যটনকেন্দ্র

মো: হারুন উর রশিদ by মো: হারুন উর রশিদ
11:04 পূর্বাহ্ন 14, ডিসেম্বর 2025
in মাল্টিমিডিয়া
A A

একসময় খাসিয়া পুঞ্জী মানেই ছিল নিসর্গের কোলে কয়েক ঘণ্টার ঘোরাঘুরি—সবুজ পাহাড়,  পানঝুমের বাগান আর শান্ত-নির্জন আদিবাসী জীবন দেখেই ফিরে আসত পর্যটকরা। কিন্তু সময় বদলেছে।  বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে খাসিয়া পুঞ্জীতেই তৈরি হয়েছে থাকা ও খাওয়ার নিরাপদ  ব্যবস্থা। ফলে পর্যটকরা আর শুধু ঘুরে দেখেই নয়, আদিবাসী সংস্কৃতি, জীবনযাপন ও প্রকৃতির কাছাকাছি থেকে খাসিয়া পুঞ্জীকে অনুভব করার সুযোগ পাচ্ছেন নতুন রূপে, নতুন অভিজ্ঞতায়।

সিলেট জাফলং কোলঘেষে পিয়াইন নদী পার হয়ে আমরা যাই খাসিয়া পুঞ্জীতে।
সরু পথ ধরে এগুতেই দেখা মিলে খাসিয়া অঞ্চলের ছোট ছোট উঁচু খুঁটির উপর দাড়িয়ে থাকা ঘর গুলো।

এরমধ্যে প্রাথমিক ভাবে পর্যটকদের জন্য করা হয়েছি ৪টি হোম স্টে ব্যবস্থা। মনোরম পরিবেশে স্বল্প খরচেই রাত্রিযাপনের মাধ্যমে খাসিয়া পুঞ্জীর সংস্কৃতি উপভোগ করতে পারবেন পর্যটকরা। শুধু তাই নয় আছে স্বল্পমূল্যে বাঙ্গালি খাবার ও খাসিয়াদের ঐতিহ্যবাহী হালাল খাবারের ব্যবস্থা।

খাসিয়া পুঞ্জীতে রাত্রিযাপনের জন্য বাংলাদেশ ট্যূরিজম বোর্ড ও আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশনের রিকমন্ডেড ট্যূরিষ্ট রা থাকতে পারবেন বলে জানান খাসিয়া প্রধান ওয়েলকাম লিম্বা।

খাসিয়া পুঞ্জীর সংস্কৃতি দেখতে রয়েছে ১২ জন ট্যূর গাইড। তারা আপনাকে দেখাবে খাসিয়াদের সংস্কৃতি এবং তাদের ব্যবহার্য জিনিসপত্র। পর্যটকদের দেখার জন্য উন্মুক্ত রয়েছে খাসিয়াদের ব্যবহৃত পুরোনো ও বর্তমান সরঞ্জাম গুলোও

জাফলং খাসিয়া পল্লীর সবচেয়ে বিখ্যাত বিষয় হলো পানের বরজ ।  সারি সারি পানগাছ আর গাছে গাছে পান চাষের যত্নের ছাপ দেখলেই বোঝা যায় পানের প্রতি তাদের নিবেদন কতটা গভীর।

শুধু তাই নয় খাসিয়া পল্লীর পাশেই রয়েছে এই অঞ্চলের সবচেয়ে বড় চা–বাগানগুলোর একটি।
আছে মেঘালয়ের পাদদেশে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য বিশেষ জায়গা।

এছাড়াও পর্যটক রা চাইলেই উপভোগ করতে পারবেন খাসিয়াদের আঞ্চলিক ভাষায় সাংস্কৃতিক পর্ব।

খাসিয়া পুঞ্জীর প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক ভাবে লাভবান করার জন্য কমিউনিটি বেজড ট্যূরিজম চালু করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ট্যূরিজম বোর্ড।
পাশাপাশি খাসিয়া সম্প্রদায়ের সংস্কৃতি জানতে পর্যটকদের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেয় তাঁরা।

জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, বন – নদী পাহাড়ের অসামান্য সম্পদকে কেন্দ্র করে গড়ে উঠা এই পর্যটন উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর স্বকীয়তা বজায় রেখে ইতিমধ্যে ইতিবাচক পরিবর্তন এনেছে। এই উদ্যোগের ফলে জাফলং কেবলমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের পর্যটন কেন্দ্র নয় বরং অভিজ্ঞতামূলক, সংস্কৃতিভিত্তিক, দায়িত্বশীল ও পরিবেশবান্ধব পর্যটনের একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে নতুন পরিচয় লাভ করেছে।

Tags: খাসিয়া
Previous Post

ঢাকায় পৌঁছেছেন শোয়েব আখতার

Next Post

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ‘নারীর ইশতেহার’ প্রকাশ

Next Post
নারীর ইশতেহার প্রকাশের জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ‘নারীর ইশতেহার' প্রকাশ

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ড্রোন হামলার নিন্দা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর ড্রোন হামলায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT