চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনু মুহাম্মদের স্মৃতিচারণে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, আছেন শেখ হাসিনাও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:18 অপরাহ্ন 01, জানুয়ারি 2026
in - সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ১৯৮১ সাল থেকে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন শক্তির আবির্ভাব ঘটে-তরুণ নারী নেতৃত্ব। সেসময় থেকে শেখ হাসিনা এবং খালেদা জিয়া আওয়ামী লীগ ও বিএনপি দলের নেতৃত্ব গ্রহণ না করলে এগুলো ভেঙে কয়েক টুকরো হবার সম্ভাবনা ছিল।

গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) অধ্যাপক আনু মুহাম্মদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ মন্তব্য করেছেন।

আনু মুহাম্মদ লিখেছেন, অস্তিত্ব রক্ষার স্বার্থে এই দলগুলোর নেতা কর্মীদের প্রাণপণ চেষ্টা ছিল পারিবারিক সূত্রে নেতৃত্ব সামনে আনা। আর কোনো বিকল্প না থাকায় সকলে বিপুল উৎসাহেই নারী ও তুলনামূলকভাবে তরুণ নেতৃত্ব গ্রহণ করলো। শেখ হাসিনার বয়স তখন ৩৩+, খালেদা জিয়ার ৩৫+। এই দুজনের ওপরই পড়লো দেশের সবচাইতে বড় দুটি দলের নেতৃত্ব ও সামরিক শাসন বিরোধী বৃহত্তর আন্দোলনের ভার। অনেকগুলো বাম দলও ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে এই দুই নেত্রীর নেতৃত্ব গ্রহণে জমায়েত হলো। এভাবে শেখ হাসিনা ও খালেদা জিয়াই হয়ে উঠলেন দেশের স্বীকৃত দুই প্রধান নেতা।

আনু মুহাম্মদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ

পোস্টে আনু মুহাম্মদ বলেন, জিয়া খুনের আগ পর্যন্ত রাজনীতি থেকে বহুদূরে থাকলেও এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলনই ছিল খালেদা জিয়ার রাজনৈতিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার কঠিন যাত্রাকাল। এই সময়ে স্বৈরশাসনের বিরুদ্ধে শক্তিশালী, দৃঢ় ও ধারাবাহিক ভূমিকা গ্রহণ করে খালেদা জিয়া আপসহীন নেত্রী উপাধি অর্জন করেন। এই ধারাতেই তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন এবং এদেশে নারী নেতৃত্বাধীন সরকারের সূচনা করেন। নারী নেতৃত্বের বিরুদ্ধে ধর্মবাদী বিভিন্ন গোষ্ঠীর দীর্ঘ প্রচার থাকলেও তারা নারী নেতৃত্ব মেনে নিতে এবং একেক সময় কখনো খালেদা কখনো হাসিনার নেতৃত্বে নিজেদের ক্ষমতার ভিত তৈরি করেন।

পোস্টে তিনি আরও লেখেন, ১৯৯১ এবং ২০০১ সালে খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী দলের নেতৃত্ব দেন। ১৯৯১ সালে আসন সংখ্যার সমস্যায় বিএনপি জামায়াতের উপর নির্ভর করতে বাধ্য হয় এবং সেই সুযোগে জামায়াত গোলাম আজমকে আমির হিসেবে ঘোষণা করে। সেই কারণে ১৯৯২ সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গোলাম আজমসহ যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিশাল গণআদালত অনুষ্ঠিত হয়। আবার ১৯৯৫ থেকে সেই জামায়াতকে সাথে নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের আন্দোলনে খালেদার পরাজয় ঘটে। ১৯৯৬ সালে জোরজবরদস্তি নির্বাচনে একচেটিয়া বিজয়ের পরেও তিনি ক্ষমতায় টিকে থাকতে পারেন নি, তবে সেই সংসদেই তত্বাবধায়ক সরকারের কাঠামো সংবিধানে অন্তর্ভুক্ত হয়। ২০০১ সালে আবার জামায়াতকে সাথে নিয়ে বিএনপি সরকার গঠন করে এবং মন্ত্রীসভাতেও জামায়াত জায়গা পায়। জামায়াতকে রাজনৈতিকভাবে শক্তিশালী হবার সুযোগ দিতে বিএনপির অবদান অনেক, আওয়ামী লীগ তার পরেই।

‘এছাড়াও খালেদা প্রধানমন্ত্রী থাকাকালে তাঁর সরকার যেসব নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করেছে, তা নিয়ে অবশ্যই সমালোচনা থাকবে। কেননা মেগা দুর্নীতির বিস্তার, পাটশিল্প বিপর্যয়, জ্বালানি খাতে ক্ষতিকর চুক্তি, সার কানসাট ফুলবাড়ী হত্যাকান্ড, র‌্যাব গঠন ও ক্রসফায়ারে রাষ্ট্রীয় হত্যাযজ্ঞ ইত্যাদির দায় সেই সেই সরকারের। এসব নীতি ও চুক্তির ধারাবাহিকতা আওয়ামী লীগও অব্যাহত রেখেছে কেননা এগুলো এদেশের লুটেরা শাসক শ্রেণী এবং বহুজাতিক সাম্রাজ্যিক সংস্থাসমূহের অগ্রাধিকার বিষয়।’

খালেদা জিয়ার রাজনৈতিক বিষয়ে অবদানের কথা উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, নারী হিসেবে রাজনৈতিক নেতৃত্বের চাপ খালেদাকেও বহন করতে হয়েছে। হাসিনা তাঁর স্বভাবসুলভ কটূক্তিতে খালেদাকে পুরুষতান্ত্রিক আক্রমণ করেছেন বহুবার। তবে তিনি একটি সাক্ষাৎকারে খালেদা এবং তাঁর যে নারী হিসেবে কত প্রতিকূলতা মোকাবিলা করতে হয় তা বলেছিলেন। বর্তমানে রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় নারীদের অভিজ্ঞতাও ভিন্ন নয়।

তিনি আরও বলেন, ২০০৭ থেকে মৃত্যু পর্যন্ত খালেদা ক্ষমতার বাইরে ছিলেন। অসুস্থ থাকা সত্ত্বেও বছরের পর বছর রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছেন। শেখ হাসিনার নির্দয় ভূমিকায় খালেদার প্রতি মানুষের সহানুভূতি বেড়েছে। বিভিন্ন সময়ে অপপ্রচার-কুৎসা মোকাবিলা করে তিনি যে সংযমের পরিচয় দিয়েছেন, তা বাংলাদেশের রাজনীতিতে দুর্লভ। খালেদা জিয়া তার শেষ রাজনৈতিক বক্তব্যে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে গণতান্ত্রিক জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের কথা বলেছেন। এই শেষ কথা তাঁর ভাবমূর্তি আরও উজ্জল করেছে।

Tags: অধ্যাপকআনু মুহাম্মদবাংলাদেশের রাজনীতিবিএনপি
Previous Post

খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে জনতার ভিড়

Next Post

বর্ণিল আয়োজনে বিশ্বজুড়ে ইংরেজি নতুন বছর বরণ

Next Post

বর্ণিল আয়োজনে বিশ্বজুড়ে ইংরেজি নতুন বছর বরণ

‘ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন খালেদা জিয়া’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT