চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে শিশু সন্তানসহ মায়ের মৃত্যু, আহত আরেক শিশু হাসপাতালে

সুমন রায় by সুমন রায়
10:27 অপরাহ্ন 13, জুলাই 2024
in - সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
শিশু ও মায়ের সুন্দর ছবি, বাংলার চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে শিশু সন্তানসহ মা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে তার আরেক শিশু কন্যা ।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নরসিংদী রেলস্টেশনে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী সাবিনা বেগম (২৮) ও তার দেড় বছরের কন্যা সন্তান মাইমুনা। আহত অপর কন্যা সন্তান সিনহাকে (৪) নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদী বাজারে কেনাকাটা শেষে সন্ধ্যা ৬টার দিকে দুই কন্যা সন্তানসহ ভাগ্নে তামিমকে নিয়ে নরসিংদী রেলস্টেশনে আসেন সাবিনা বেগম। তাদের নিয়ে রেল লাইন পার হয়ে নরসিংদী রেল স্টেশনের ১নং প্লাটফর্মে থেকে ২নং প্লাটফর্মে যান তিনি। ওই সময় সিনহা নামের চার বছরের কন্যা সন্তান ২নং প্লাটফর্ম থেকে রেল লাইনের উপর পড়ে যায়। সেসময় ওই লাইন দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস আন্ত:নগর ট্রেন আসছিল। ট্রেনটি কাছাকাছি চলে আসলে রেল লাইনে থাকা সন্তানকে বাঁচাতে দেড় বছরের কন্যা সন্তানকে কোলে নিয়ে রেল লাইনে ঝাঁপিয়ে পড়েন সাবিনা। এর মধ্যে ট্রেন চলে আসলে ৩জনই ট্রেনের নিচে কাটা পড়ে। এসময় ঘটনাস্থলেই মা সাবিনা বেগম ও দেড় বছরের কন্যা সন্তান মাইমুনা মারা যায়। পরে স্থানীয়রা সিনহাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে  ঢাকায় পাঠান।

তাদের সঙ্গে থাকা অপর শিশু তামিম (৫) জানায়, নিহত সাবিনা তার মামী হন। কেনাকাটা করার জন্য তারা মুন্সেফেরচর থেকে নরসিংদী শহরে এসেছিল। বিকেলে কেনাকাটা শেষ করে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) মো. শহিদুল্লাহ জানান, অসচেতনতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।

Tags: ট্রেনে কাটা পড়ে মৃত্যুনরসিংদীর শিবপুর
Previous Post

দিনাজপুরে বেলান নদীর রাবারড্যাম থেকে পড়ে ২ শ্রমিক নিখোঁজ

Next Post

পাওলিনিকে হারিয়ে উইম্বলডনের নতুন রানি ক্রেচিকোভা

Next Post
ক্রেচিকোভা উইম্বলডন ট্রফি জয় করে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাওলিনিকে হারিয়ে উইম্বলডনের নতুন রানি ক্রেচিকোভা

নিখোঁজ শিক্ষার্থীর ছবি, কালো পোশাক ও পাঞ্জাবি পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT