সব পক্ষের সঙ্গে বসে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সাংবাদিকতা নিয়ে গোলটেবিল বৈঠকে তিনি বলেন, গণমাধ্যমের ওয়েজবোর্ড প্রসঙ্গ আসলেই সম্পাদক-মালিকরা বিরোধিতা করেন। গণমাধ্যমের স্বাধীনতায় আলাদা কমিশন করার পরিকল্পনার কথাও জানান তথ্য উপদেষ্টা।








