চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা গানের মহাস্রষ্টাকে গীতিকাব্যিক শ্রদ্ধার্ঘ্য

দ্বিজেন্দ্রলাল রায়কে স্মরণ করতে যাচ্ছে শিল্পকলা একাডেমি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 25, এপ্রিল 2025
in বিনোদন
A A
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, বাংলাদেশের স্বাধীনতার নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

“ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা”- যে গানে বাঙালির মন, আশা ও অহংকার একাকার হয়ে গিয়েছিল সেই গানের স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়। বাংলা কাব্যসংগীতের আধুনিক রূপকারদের মধ্যে তিনি ছিলেন এক অনন্য মহীরুহ। বাংলা গানের পঞ্চ-স্থপতির একজন তিনি। তার স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং ভৈরবী গীতরঙ্গ দলের পরিবেশনায় মঞ্চস্থ হতে যাচ্ছে ‘সুরের দয়াল রায়’।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে পরিবেশিত হবে ‘সুরের দয়াল রায়’। পরিবেশনায় গান, কবিতা, নৃত্য ও আলোকমালার ছায়ায় মঞ্চে জেগে উঠবে এক কালজয়ী স্রষ্টার সুর।

প্রায় অর্ধশতাধিক প্রতিভাবান শিল্পী একসঙ্গে মঞ্চে তুলে ধরবেন দ্বিজেন্দ্রলাল রায়ের জীবন, দর্শন, দেশপ্রেম এবং তার গানের মহিমা। নাট্য, সংগীত ও নৃত্যের ছন্দে তৈরি হবে এক সাংস্কৃতিক কাব্যগ্রন্থ, যেখানে দর্শক আবিষ্কার করবেন নতুনভাবে পরিচিত এক দ্বিজেন্দ্রলালকে।

প্রযোজনার ভাবনা ও নির্মাণে রয়েছেন তরুণ নির্দেশক ইলিয়াস নবী ফয়সাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির।

দেশের শিল্পপ্রেমী, গবেষক, সাংবাদিক, শিক্ষার্থী ও নাগরিকদের এই সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগের আমন্ত্রণ জানিয়েছে শিল্পকলা। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Tags: গানদ্বিজেন্দ্রলাল রায়লিড বিনোদনশিল্পকলা একাডেমিসংগীতসুর
Previous Post

‘আমি ভারতকন্যা, পাকিস্তানি নই’, দক্ষিণী নায়িকার কড়া জবাব

Next Post

যুক্তরাষ্ট্রের ১৫টি শহরে মুক্তি পেল ‘দাগি’

Next Post
দাগি সিনেমার প্রধান চরিত্রের মুখাবয়ব, নাটকীয় পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ১৫টি শহরে মুক্তি পেল 'দাগি'

দুজন যুবক দ্রুত চলাফেরা করছে, শহরের ব্যস্ত পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিরছেন শুভ, কিন্তু কী নিয়ে—জবাব শুধু ‘আসিতেছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT