চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমিকার কাছ থেকে উপহার পেয়ে প্রেমিকের কান্না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 অপরাহ্ন 16, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
রঙিন রঙিন রিবন দিয়ে মোড়ানো উপহার বাক্স. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্পর্কের বছরপূর্তি উপলক্ষে প্রেমিকার কাছ থেকে উপহার পেয়ে প্রেমিকের কান্নার একটি ভিডিও সম্প্রতি অনলাইনে বেশ ভাইরাল হয়েছে। প্রেমিকা তার প্রেমিকের লিখা সমস্ত কবিতা একত্রিত করে তা বই আকারে প্রকাশ করে প্রেমিককে উপহার দিয়েছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ছেলেটি তার প্রেমিকার কাছ থেকে উপহার হিসেবে পাওয়া একটি বই ধরে রেখেছে। প্রেমিকার জন্য এই কবিতাগুলো লিখেছিল ছেলেটি।

একটি রেস্তোরাঁর ভিতরে ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওর শুরুতে দেখা যায়, মেয়েটি তার প্রেমিককে একটি উপহারের ব্যাগ দেন। ছেলেটি ব্যাগ থেকে বইটা বের করে অধীর আগ্রহে খুলে দেখেন। এরপর তিনি এটি পড়া শুরু করেন এবং শীঘ্রই উপলব্ধি করেন যে উপহারটি কী। সাথে সাথে ছেলেটি কান্না করে দেন এবং টিস্যু ব্যবহার করে চোখের পানি মুছতে থাকেন। এরপর ছেলেটিকে তার প্রেমিকাকে ‘আমি তোমাকে ভালবাসি’ বলতেও শুনা যায়।

ভিডিওর ক্যাপশনে লিখা ছিল, আমাদের বছরপূর্তি উপলক্ষে আমি আমার প্রেমিকের লিখা কবিতাগুলো সংগ্রহ করে সেগুলোকে একটি বই বানিয়েছি। আমি কবিতার থিম অনুসারে প্রতিটি পৃষ্ঠা ডিজাইন করেছি এবং রিভিউ হিসেবে পিছনে তার সবচেয়ে কাছের বন্ধুদের কাছ থেকে মতামত নিয়েছি।

ভিডিওটি ৩৭ হাজারেরও বেশি ভিউ সংগ্রহ করেছে এবং ব্যবহারকারীরা বেশ কয়েকটি মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, আমি তাদের ভালবাসি! আশা করি এটি চিরকাল স্থায়ী হবে। অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, এমন পুরুষ খুঁজে পাওয়া কঠিন যে এমনকি এই ধরণের জিনিসেরও প্রশংসা করে! আমি এটি পছন্দ করেছি।

Tags: উপহারকান্নাপ্রেমিকপ্রেমিকা
Previous Post

৪ দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

Next Post

সবধরনের ক্রিকেট থেকে নাসিরকে নিষিদ্ধ করলো আইসিসি

Next Post
নাসির ক্রিকেট মাঠে ব্যাট হাতে, আইসিসির নিষেধাজ্ঞা. Channel i News - চ্যানেল আই নিউজ

সবধরনের ক্রিকেট থেকে নাসিরকে নিষিদ্ধ করলো আইসিসি

বাংলাদেশের স্কুল ছাত্ররা পরীক্ষার ফল নিয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুল বন্ধের সিদ্ধান্তে পরিবর্তন আনল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT