বাংলা সাহিত্যে বিভিন্ন উপমায় প্রকৃতিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন জাতীয় কবি, কাজী নজরুল ইসলাম। সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে প্রকৃতিবন্দনা, দিয়েছেন প্রকৃতি রক্ষার বার্তা। তাইতো কাজী নজরুল শুধু দ্রোহ কিংবা প্রেমের কবি হিসেবেই নয়, প্রকৃতির কবি হিসেবেও সমাদৃত সমানভাবে।








