সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে গড়ে উঠছে ‘সিরাজগঞ্জ ইকোনমিক জোন’। ইতোমধ্যেই এর নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় ৬৫ শতাংশ। সড়ক-রেল-নৌ যোগাযোগ ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ইকোনমিক জোনের ৪শ’টি প্লটে গড়ে উঠবে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের ছোট-বড় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান।








