চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে খামারে অভিযান চালিয়ে বিপুল গোলাবারুদ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 অপরাহ্ন 01, জানুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিপুল গোলাবারুদ ও অস্ত্রের সরঞ্জাম উদ্ধার, তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি খামারে অভিযান চালিয়ে ১৫০টিরও বেশি বোমা উদ্ধার করেছে এফবিআই। এটি আইন প্রয়োগকারী সংস্থাটির ইতিহাসে লুকানো গোলাবারুদ জব্দের সবচেয়ে বড় ঘটনা।

ব্র্যাড স্পাফোর্ড নামে এক ব্যক্তিকে গত ১৭ ডিসেম্বর ওয়াশিংটন ডিসি থেকে ১৮০ মাইল (২৯০ কিমি) দক্ষিণে আইল অফ উইট কাউন্টিতে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি তার স্ত্রী এবং দুই ছোট সন্তানের সঙ্গে বসবাস করেন সেখানে। ওই বাড়িতেই অস্ত্র এবং ঘরে তৈরি গোলাবারুদ মজুত করছেন, এমন একটি তথ্য পাওয়ার পরে তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্তকারীরা বলছেন, কিছু ডিভাইস বা বিস্ফোরক যন্ত্র একটি বেডরুমে অনিরাপদ অবস্থায় একটি পিঠের ব্যাগে পাওয়া গেছে। সেই ব্যাগের ওপর একটি লেবেল লাগানো ছিল এবং তাতে লিখা ‘নোলাইভসম্যাটার’। এটা দিয়ে মূলত সরকারবিরোধী কট্টর ডানপন্থী একটি আন্দোলনকে বোঝানো হয়।

নিউ জার্সি অফিস অফ হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড প্রিপারেডনেস অনুসারে, ‘নোলাইভসম্যাটার’ হলো এমন একটি আন্দোলন যা চরমপন্থী মতাদর্শ, লক্ষ্যকে আক্রমণ, গণহত্যা এবং অপরাধমূলক কার্যকলাপের প্রচার করে।

সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে এখন পর্যন্ত শুধু একটি অনিবন্ধিত শর্ট-ব্যারেল রাইফেল (কম দৈর্ঘ্যের ব্যারেলের রাইফেল) রাখার অভিযোগ আনা হয়েছে। যদিও তদন্তকারীরা বলছেন, তার বিরুদ্ধে আরো অভিযোগ আনা হতে পারে। তবে স্পাফোর্ডের একজন আইনজীবী মক্কেলের প্রাক-বিচার আটক থেকে মুক্তি চাইছেন।

গতকাল মঙ্গলবার তদন্তকারীরা বলেছেন, প্রাথমিকভাবে এফবিআইয়ের ইতিহাসে একসঙ্গে এত সংখ্যক বিস্ফোরক জব্দ করার ঘটনা আগে কখনো ঘটেনি।

অভিযোগসংক্রান্ত নথি অনুযায়ী, স্পাফোর্ড ২০২১ সালে ‘বাড়িতে তৈরি একটি বিস্ফোরক যন্ত্র নিয়ে কাজ করার সময়’ তার ডান হাতের তিনটি আঙুল হারান। এরপরও তিনি বোমা তৈরির কাজ ছাড়েননি।

তদন্তকারীরা বলছেন, এই বছরের শুরুতে স্পাফোর্ডের ২০ একরের খামারটি পরিদর্শন করেছিলেন ওই প্রতিবেশী। ওই সময় তার সঙ্গে একটি রেকর্ড করার যন্ত্র ছিল। প্রতিবেশীর সংগৃহীত প্রমাণগুলো পেয়ে এফবিআই তাদের অভিযান শুরু করেছিল।

অভিযোগসংক্রান্ত নথি অনুযায়ী, তারা একটি বাড়ির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিস্ফোরক খুঁজে পেয়েছিল। এফবিআইয়ের প্রাথমিক মূল্যায়নে বিস্ফোরকগুলোকে ‘পাইপ বোমা’ বলে মনে হয়েছে। যেগুলো একটি আলাদা গ্যারেজে এবং রঙ অনুসারে সাজিয়ে রাখা হয়েছিল। এর কিছু কিছু ‘প্রাণঘাতী’ হিসেবে চিহ্নিত করা ছিল।

আদালতের কাগজপত্রে বলা হয়েছে, বেশ কিছু বোমা পরিধানযোগ্য ভেস্টে বোঝাই অবস্থায় পাওয়া গেছে। বাড়িতে আরো বোমা একটি ব্যাকপ্যাকে সম্পূর্ণরূপে অনিরাপদ পাওয়া গেছে।

তদন্তকারীরা বলছেন, পাইপবোমা ছাড়াও তারা এইচএমটিডি নামের বিস্ফোরকের একটি কৌটা খুঁজে পেয়েছেন। এফবিআইয়ের তথ্য অনুসারে, এ বিস্ফোরক শুধু তাপমাত্রা পরিবর্তনের পরিস্থিতি হলেই বিস্ফোরিত হতে পারে। এগুলো বিস্ফোরণের জন্য বিস্ফোরক যন্ত্রের প্রয়োজন হয় না।

আদালতের কাগজপত্র অনুসারে জানা গেছে, এইচএমটিডিভর্তি কৌটার গায়ে ‘বিপজ্জনক’ এবং ‘ছোঁয়া যাবে না’ লেখা ছিল। একটি ফ্রিজে খাবারের পাশে এগুলো সংরক্ষণ করা হয়েছিল, যা বাচ্চাদের হাতের নাগালে ছিল। স্পাফোর্ড একটি মেশিনের দোকানে কাজ করতেন। তার ওই প্রতিবেশী তদন্তকারীদের বলেছেন, স্পাফোর্ড ছাদে একটি ৫০-ক্যালিবার আগ্নেয়াস্ত্র রাখার ব্যাপারে আলোচনা করেছিলেন।

স্পাফোর্ডের এক আইনজীবী গতকাল বলেন, সরকার তার মক্কেলকে বিপজ্জনক বলে যে দাবি করেছে, তা ঠিক নয়। কারণ, সন্দেহভাজন ব্যক্তির কোনো অপরাধ সংঘটনের ইতিহাস নেই।

আইনজীবী আরো বলেছেন, ‘এমন কোনো প্রমাণ নেই যে, স্পাফোর্ড কখনও কাউকে হুমকি দিয়েছিলেন। তাদের রাজনৈতিক মতামত এবং মন্তব্যের কারণে কেউ বিপদে পড়তে পারে এমন বিতর্কটি অযৌক্তিক।’

মামলার তত্ত্বাবধানকারী ফেডারেল বিচারক স্পাফোর্ডকে প্রাযুক্তিকভাবে নজরদারির মধ্যে রেখে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছিলেন। তবে সেই সিদ্ধান্ত স্থগিত রয়েছে। কারণ, সন্দেহভাজন ব্যক্তিকে বিচার-পূর্ব আটক রাখতে চাইছে সরকার।

Previous Post

বাণিজ্য মেলা উদ্বোধন করে ব্যবসায়ী-উদ্যোক্তাদের যে বার্তা প্রধান উপদেষ্টার

Next Post

ভোটের মাধ্যমে ফিরে আসবে জনগণের সরকার: ড. মঈন খান

Next Post
ড. মঈন খান বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটের মাধ্যমে ফিরে আসবে জনগণের সরকার: ড. মঈন খান

অস্ত্রসহ প্রধান আসামি সেনাবাহিনী গ্রেপ্তার, ছবি দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রদল কর্মীকে হত্যা: প্রধান আসামি অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT