চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
5:41 অপরাহ্ন 12, মে 2024
in চুয়াডাঙ্গা, জনপদ
A A
চুয়াডাঙ্গায় শ্রমিকের মৃত্যুতে শোক প্রকাশ, ট্রাক্টর দুর্ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশিদ (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা শহরের নতুন বাজার এলাকার ফিরোজ রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুক গড়গড়ি মাদ্রাসা পাড়ার মৃত মোয়াজ্জেম হকের ছেলে। তিনি নতুন বাজারের একটি ওয়েল্ডিংয়ের দোকানে শ্রমিকের কাজ করতেন।

পরিবারের সদস্যরা জানান, সকালে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রশিদ। তিনি ফিরোজ রোডে পৌঁছালে চলন্ত এক ইজিবাইকের সাথে ধাক্কা লেগে সড়কের ওপর ছিটকে পড়ে যান।  সে সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের চাকার নিচে পড়ে গুরুতর জখম হন রশিদ। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী বলেন, নিহতর পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tags: চুয়াডাঙ্গাপুকুরে ট্রাক্টরশ্রমিক
Previous Post

নিরাপদ সড়ক গড়তে উবার-বিআরটিএ’র যৌথ উদ্যোগ

Next Post

অজ্ঞাত রোগে আক্রান্ত শিশু তাওহীদ’র জন্য সহায়তা চেয়েছে পরিবার

Next Post
তাওহীদ নামে শিশুটি অসুস্থ, পরিবারের সদস্যরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

অজ্ঞাত রোগে আক্রান্ত শিশু তাওহীদ’র জন্য সহায়তা চেয়েছে পরিবার

সেন্সর বোর্ডের নতুন কমিটিতে থাকা সদস্যদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্সর বোর্ডের নতুন কমিটিতে থাকছেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT