চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার পর্দায় এলো নতুন রহস্যগল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:56 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
বৃষ্টির মধ্যে মহিলা চরিত্রের নাটকীয় দৃশ্য, তিনি বন্দুক ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রহস্য উপন্যাস আর অপরাধ কাহিনী রচয়িতা হিসেবে বিশ্বখ্যাত নাম আগাথা ক্রিস্টি। বিশ্বের সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক তিনি। এমন একজন লেখকের গল্প নিয়ে সিনেমা হতেই পারে। এরইমধ্যে হয়েছেও। গত বছরই মুক্তি পেয়েছে তার উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি ‘ডেথ অন দ্য নাইল’। এক বছরের মাথায় এর সিক্যুয়াল এলো দর্শকদের সামনে।

এবারের ছবির নাম ‘আ হন্টিং ইন ভেনিস’। শুক্রবার (২২ সেপ্টেম্বর) স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে অতিপ্রাকৃত রহস্যভিত্তিক এ ছবি।

আগাথা ক্রিস্টির জনপ্রিয় উপন্যাস ‘হ্যালোয়েন পার্টি’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘আ হন্টিং ইন ভেনিস’। আগের ছবির মত এ ছবিটিও পরিচালনা করেছেন কেনেথ ব্রানাহ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাইল অ্যালেন, ক্যামিল কটিন, জেমি ডরনান, টিনা ফে, জুড হিল, আলি খান, এমা লেয়ার্ড, কেলি রেইলি, রিকার্ডো স্ক্যামারসিও এবং মিশেল ইয়েও।

কেনেথ ব্রানাহ এমন এক গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজি নির্মাণে হাত দিয়েছেন, যা আজকের দর্শকের কাছে উপভোগ্য করে তোলা রীতিমত চ্যালেঞ্জিং। আগাথা ক্রিস্টির এরকুল পোয়ারো পড়ে বড় হওয়া প্রজন্ম সিনেমার পর্দায় তাদের প্রিয় গোয়েন্দাকে কীভাবে দেখতে পছন্দ করবে, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন পরিচালক-অভিনেতা কেনেথ।

এবারের ছবির গল্প এগিয়েছে বেলজিয়ামের বিখ্যাত গোয়েন্দা হারকিউলি পাইরোটকে ঘিরে, যার উপর একটি হত্যা রহস্য উন্মোচনের দায়িত্ব পড়ে। আগের ছবির মতো এবারও কেনেথ ব্রানাহ আস্থার প্রতিদান দিবেন বলেই বিশ্বাস সবার। এ ছবিকে অনেকটাই এগিয়ে রাখতে চান পরিচালক এবং অভিনেতা কেনেথ। ছবির মূখ্য চরিত্রে তিনি নিজেই অভিনয় করেছেন।

তিনি বলেন, এ ছবির গল্প আরও টান টান এবং গতিময়। চরিত্রগুলো আরও জীবন্ত মনে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক একটা ঘোরের মধ্য দিয়ে যাবেন।

Tags: লিড বিনোদনসিনেমা
Previous Post

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যে অংশীদারিত্ব একটি শক্তিশালী উদাহরণ

Next Post

পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই নাসিম, সুযোগ পেলেন হাসান

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই নাসিম, সুযোগ পেলেন হাসান

একজন পুরুষ ও একজন নারী হাসিমুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীর সঙ্গে ডিভোর্স, মুখ খুললেন রাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT