চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরগুনায় ভেসে এলো বিশাল আকৃতির মৃত তিমি

সামুদ্রিক প্রাণীর ধারাবাহিক মৃত্যু নিয়ে উদ্বেগ

রাসেল মাহমুদ by রাসেল মাহমুদ
2:05 পূর্বাহ্ন 10, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, জনপদ, বরগুনা
A A

বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩২ ফুট দীর্ঘ বিশাল আকৃতির সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণি তিমির মরদেহ।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে উপজেলার বড়বগি ইউনিয়নের চরপাড়া গ্রামের কাছে আন্দারমানিক নদীর তীরে স্থানীয় লোকজন তিমিটিকে দেখতে পান।

জেলায় এই চতুর্থ বারের মতো গভীর সমুদ্র থেকে তিমির মরদেহ ভেসে আসায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিমিটি দেখতে সকাল থেকে এলাকায় মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে।

ধারণা করা হচ্ছে, কোনো সামুদ্রিক জাহাজের আঘাত কিংবা রাসায়নিক বিষক্রিয়ায় তিমিটি মারা পড়েছে।

পরিবেশকর্মী ও কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির আরিফুর রহমান বলেন, সকালে স্থানীয় বাসিন্দারা তিমিটিকে উপকূলীয় মোহনায় দেখতে পান। পরবর্তীতে বেলা ১১টার দিকে এটি পুনরায় গভীর সমুদ্রের দিকে ভেসে যেতে শুরু করে। ঘটনাটি বন বিভাগকে জানানো হলে তাদের কর্মীরা তিমির মরদেহ উদ্ধারে কার্যক্রম শুরু করেন।

বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, কলাপাড়ার সঙ্গে তালতলীর সীমান্তবর্তী আন্দারমানিক নদীর দিকে মৃত তিমিটি ভেসে যাচ্ছিল। সেটিকে নিশানবাড়িয়ার দিকে নিয়ে আসার চেষ্টা চলছে। মাটিচাপা দেয়ার আগে তিমিটির প্রয়োজনীয় তথ্য ও নমুনা সংরক্ষণ করা হবে।

পরিবেশকর্মী শফিকুল ইসলাম খোকন বলেন, উপকূলে বারবার তিমি ও ডলফিনসহ নানা সামুদ্রিক প্রাণীর মৃতদেহের ভেসে আসা অত্যন্ত উদ্বেগজনক ও হতাশাজনক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন। মৃত প্রাণীটির হাড় সংরক্ষণ করে গবেষণা ও শিক্ষণীয় কাজে ব্যবহার করা যেতে পারে, আর অবশিষ্টাংশ অবিলম্বে মাটিতে পুঁতে ফেলা উচিত। অন্যথায়, এটি পচে গিয়ে আশপাশের এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত করবে।

যেহেতু মৃত ও আহতের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ কারণে এখন ডলফিন জাতীয় ডাটাবেজ করার উদ্যোগ নেয়ার দাবিও জানান তিনি।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, ছবি দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি বেলিন তিমি, সম্ভবত ব্রাইডস তিমি (Balaenoptera edeni)। বঙ্গোপসাগরে এই প্রজাতিটিই সবচেয়ে বেশি দেখা যায়।

তিনি বলেন, মৃত্যুর কারণ এখনই বলা সম্ভব নয়, তবে কয়েকটি সম্ভাবনা বিবেচনায় নেয়া যেতে পারে। জালে আটকা পড়া, বড় জাহাজের সঙ্গে সংঘর্ষ, সামুদ্রিক দূষণ ও প্লাস্টিক গ্রহণ, কিংবা অসুস্থ অবস্থায় স্রোতের টানে অগভীর পানিতে চলে আসা এর যেকোনোটি কারণ হতে পারে। জোয়ারের সময় নদীতে ঢুকে ভাটায় আটকে পড়ার ঘটনাও আগে ঘটেছে। প্রকৃত কারণ জানতে হলে সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

তিনি আরও বলেন, মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ ও কঙ্কাল সংরক্ষণ করা গেলে তা গবেষণা ও শিক্ষার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

একটি পরিসংখ্যানে দেখা যায়, শুধু কুয়াকাটাতেই ২০২৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৬টি ডলফিন ও ৪টি তিমির মৃতদেহ পাওয়া গেছে।

উল্লেখ্য, গত কয়েক বছরে উপকূলে অনেকগুলো মৃত তিমি ভেসে এসেছে। এর মধ্যে বরগুনা এবং তালতলীতে ৪টি তিমি ভেসে এসেছে। এর আগে ২০২৪ সালের ১ জুলাই বরগুনার পায়রা নদীর মোহনায় ছোনবুনিয়ার চলে ভেসে আসে বিশাল আকৃতির একটি তিমি। ২০১৪ সালে তালতলীর নলবুনিয়ার চরে একটি তিমি ভেসে আসার পর সেটি ওই চরেই মাটি চাপা দিয়ে রাখা হয়। তার আগে ১৯৯১ সালে ৪৮ ফুট লম্বা বিশাল আকারের একটি মৃত তিমি ভেসে আসে। পরে সেটি উদ্ধার করে ঢাকা কেন্দ্রীয় যাদুঘরে সংরক্ষণ করা হয়েছে।

Previous Post

পাকিস্তানের সন্ত্রাসবাদ সংকট: রাজনৈতিক সমাধানের পথ কোথায়?

Next Post

পিআইএসএ ২০২৫: পড়ার দক্ষতায় বিশ্বসেরা সিঙ্গাপুর, গণিত-বিজ্ঞানে দ্বিতীয়

Next Post

পিআইএসএ ২০২৫: পড়ার দক্ষতায় বিশ্বসেরা সিঙ্গাপুর, গণিত-বিজ্ঞানে দ্বিতীয়

সায়মা ওয়াজেদ

জালিয়াতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ সায়মা ওয়াজেদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT