চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়াডাঙ্গায় ডিজিটাল ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
12:33 অপরাহ্ন 02, জানুয়ারি 2025
in - সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A
চুয়াডাঙ্গায় ডিজিটাল ডিসপ্লেতে আওয়ামী লীগের বার্তা প্রদর্শিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যার পর এ দৃশ্য দেখে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। ঘটনাটি নিয়ে মূহুর্তের মধ্যে এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার পর আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠে।

এ প্রসঙ্গে আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের সার্ভারে ডিজিটাল ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখাটি মাগরিবের নামাজের আগে হঠাৎ ভেসে ওঠে।

স্থানীয়রা দ্রুত বিষয়টি শাহাপুর ক্যাম্পের আইসি মেহেদী ও উপজেলা নির্বাহী অফিসার আল-আমীনকে জানায়। উপজেলা নির্বাহী অফিসার ও জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক সার্ভারটি বন্ধ করে দেন।

কিন্ত এটা কিভাবে হয়েছে এবং কারা করেছে তা আমাদের জানা নেই। তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় সাধারণ জিডি করা হয়নি।

এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল-আমীন বলেন,ঘটনাটি শোনার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তিন কার্য দিবসের মধ্যে ওই কমিটি তদন্ত শেষে প্রতিবেদন দেবে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: আওয়ামী লীগচুয়াডাঙ্গা
Previous Post

শুধু ব্যক্তি নয় জনস্বার্থে ব্যবসা করা উচিত: প্রধান উপদেষ্টা

Next Post

টেসলার সাইবারট্রাক বিস্ফোরণ নিয়ে যা বললেন ইলন মাস্ক

Next Post
টেসলার সাইবারট্রাক গাড়ি আগুনে জ্বলছে, ভিডিও ফুটেজ. Channel i News - চ্যানেল আই নিউজ

টেসলার সাইবারট্রাক বিস্ফোরণ নিয়ে যা বললেন ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রে ট্রাক হামলাকারীর ছবি, জব্বার পরিচিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে ট্রাক নিয়ে হামলাকারী, কে এই জব্বার?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT