চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিজাব না পরায় মাথায় রডের আঘাত, কোমায় কিশোরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 অপরাহ্ন 08, অক্টোবর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
চিকিৎসাধীন কিশোরী, মাথায় রডের আঘাতের কারণে কোমায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে হিজাব না পরার অপরাধে এক কিশোরীকে বেধড়ক মারধর করেছে পুলিশ। রড দিয়ে মাথায় আঘাত করায় কোমায় চলে গিয়েছে সেই কিশোরী।

রোববার (১ অক্টোবর) তেহরান মেট্রোর শোহাদা স্টেশন থেকে ট্রেনে ওঠার সময় হিজাব না পড়ার কারণে ১৬ বছরের আরমিতা গেরাভান্ডকে মারধর করে পুলিশ। তবে এই অভিযোগ অস্বীকার করেছে প্রশাসন।

সংবাদমাধ্যমের কাছে হেনগো জানিয়েছে, তেহরানে বসবাস করলেও আদতে দেশের পশ্চিমাঞ্চলে কুর্দ অধ্যুষিত কারমানশাহের বাসিন্দা ছিলেন আরমিতা। তেহরানের ফজর হাসপাতালে আরমিতার চিকিৎসা চলছে। কিশোরীর মা শাহিন আহমাদিকে ওই হাসপাতালের বাইরে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার পরিবারের সব সদস্য থেকে মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছে।

কোমায় থাকা কিশোরীকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে। এ ছাড়া খবর সংগ্রহের জন্য হাসপাতালে গেলে সোমবার স্থানীয় এক সংবাদপত্রের সাংবাদিককে সাময়িকভাবে আটক করে পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্সের কাছে হিজাব বিরোধী আন্দোলনকারীরা বলেন, ‘শাহোদা স্টেশনে আরমিতার উপর হামলা চালিয়েছে প্রশাসন।’ হিজাব পরার বাধ্যতামূলক নির্দেশ না মানায় নীতিপুলিশদের এই হামলা বলে দাবি তাদের। মারধরের জেরে গুরুতর জখম হওয়ায় আরমিতাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।

আরমিতার উপর হামলার ঘটনায় আদৌ সত্যতা রয়েছে কিনা, তা নিয়ে সন্দিহান ইরানের সংবাদ সংস্থা ইরনা। তাদের পাল্টা দাবি, সিসি ক্যামেরার ফুটেজ দেখে একে দুর্ঘটনা বলে মনে হচ্ছে। আরমিতার মা-ও তা মেনে নিয়েছেন।

যে মেট্রো স্টেশনের এই হামলা হয়েছে বলে অভিযোগ, সেই তেহরান মেট্রো কর্তৃপক্ষের ম্যানেজিং ডিরেক্টর মাসুদ দোরোস্তিও মারধরের কথা অস্বীকার করেছেন। আরমিতার সঙ্গে অন্যান্য যাত্রী বা মেট্রোর কর্মীদেরও কোনও ঝামেলা হয়নি বলে দাবি করেছেন তিনি।

Tags: ইরানহিজাব
Previous Post

সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঙ্গনার হুঙ্কার!

Next Post

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলের পিয়ন গ্রেপ্তার

Next Post
নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনকে গ্রেপ্তার করে, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলের পিয়ন গ্রেপ্তার

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রতিনিধির সাথে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন চায় জাপান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT