বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সামনে সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশে চলমান সহিংসতায় বিএনপি-জামায়াতের যোগ রয়েছে অভিযোগ করে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সমমনা বেশ কয়েকটি সংগঠন।
স্বাধীনতা বিরোধী চক্র আবারও সংঘবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হানার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তারা। নাশকতা ও হতাহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সমাবেশে অংশগ্রহণকারীরা।
জামায়াত-শিবির নিষিদ্ধ করার ব্যাপারে ১৪ দলের বৈঠকে সিদ্ধান্তকে সাধুবাদ জানান বক্তারা। নাশকতার প্রতিবাদে জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি দেন তারা।
দেশে শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে প্রত্যাশা করেন প্রবাসী বাংলাদেশিরা।









