চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিপক্ষের হামলায় চাচা-ভাতিজা খুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:17 অপরাহ্ন 25, এপ্রিল 2023
in - সেমি লিড, অপরাধ, জনপদ, ঝালকাঠি
A A
জনপ্রিয় চ্যানেল আই অনলাইন অফিসে ভিড়, সংবাদ সংগ্রহের জন্য অপেক্ষা।. Channel i News - চ্যানেল আই নিউজ

মানিক রায়, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য ও তার ভাতিজা খুন হয়েছে। নিহতরা হলেন, শুক্তগড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুর রব হাওলাদার (৬০) ও তার ভাতিজা মোঃ বেলায়েত হোসেন (৫০)। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়দের সহযোগিতায় চারজনকে আটক করেছে পুলিশ।

গতকাল রাত সোয়া ৮টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় খাদেম হোসেন ও তার লোকজনের সাথে বিরোধ চলছিল সাবেক ইউপি সদস্য আব্দুর রব হাওলাদারের। আব্দুর রব ও তার ভাতিজা বেলায়েত হোসেন জগাইরহাট বাজার থেকে বাড়ি যাওয়ার সময় প্রতিপপেক্ষর লোকজন তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

এসময় তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আসাদ, মিজান, সজল ও শাহজাহান নামে চারজনকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ডাবল মার্ডার হয়েছে। এর পেছনে আরও কোনো কারণ আছে কিনা পুলিশ তা তদন্ত করছে। ইতোমধ্যে চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

Tags: ইউপি সদস্যঝালকাঠিনিহত
Previous Post

পিরোজপুরের আশ্রয়ন প্রকল্প যেনো বোটানিক্যাল গার্ডেন

Next Post

জুনে মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান’

Next Post
অভিনেতা একটি ভয়ঙ্কর চরিত্রে, মুখে ক্ষত ও মুখোশ পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জুনে মুক্তি পাবে শাহরুখের 'জওয়ান'

শিশুর নোংরা ডায়াপার হাতে ধরা, ভাইরাসের ঝুঁকি বোঝানো. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের নোংরা ডায়াপারে ১০ হাজার অজানা ভাইরাস!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT