রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরো দু’জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে মারা গেছেন। সকালে মাত্র এক ঘণ্টার ব্যবধানে এক শিশু ও এক নারীর মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ জনের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর। আয়ান ও রাফসি নামে দুই শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।








