চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্মিদের মুক্তি দিলে আগামীকাল থেকেই যুদ্ধবিরতি সম্ভব: বাইডেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 পূর্বাহ্ন 12, মে 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাইডেন যুদ্ধবিরতি নিয়ে বক্তব্য দিচ্ছেন, শান্তির আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস যেসব ইসরায়েলিদের জিম্মি করেছে, তাদের মুক্তি দিলে আগামীকাল থেকে গাজায় যুদ্ধবিরতি সম্ভব।

টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার ১০ মে ওয়াশিংটনের সিয়াটলে এক জনসভায় একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, হামাস যদি আজকে সব জিম্মিকে মুক্ত করে দেয়, তাহলে আগামীকাল থেকেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব। ইসরায়েলি কর্মকর্তারা আমাদের জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি সম্পূর্ণ হামাসের উপর নির্ভর করছে। জিম্মিদের আজ ছেড়ে দিলে আগামীকাল থেকে যুদ্ধবিরতি সম্ভব।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহয় ইসরায়েলি বাহিনীর অভিযান নিয়ে আপত্তি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই নিয়ে টানাপোড়েনের জেরে সম্প্রতি ইসরায়েলে অস্ত্র সরবরাহ পাঠানোয় স্থগিতাদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল একা যুদ্ধ করতে পারে। কারো সাহায্য ছাড়াই ইসরায়েল যুদ্ধে দাঁড়াবে। কিন্তু হামলা থামাবে না।

অন্যদিকে, শনিবার ১১ মে গাজার মধ্য রাফাহর বাসিন্দাদের উত্তর-পূর্ব এলাকায় সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েল।

গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে নির্বিচারে গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে হামাস যোদ্ধারা, সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরও ২৪০ জনকে। হামাসের অতর্কিত সেই হামলার জবাবে সেই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৩৫ হাজারের কাছাকাছি মানুষ। গোটা গাজা উপত্যকা কার্যত পরিণত হয়েছে ধ্বংস্তূপে।

Tags: ইসরায়েলগাজাজিম্মিমার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনযুক্তরাষ্ট্রযুদ্ধহামাস
Previous Post

ডলারের মূল্য বৃদ্ধিতে জীবনযাত্রায় প্রভাব পড়বে

Next Post

‘ভালোবাসা-আবেগে’ এমন ধারাবাহিক শীর্ষে থাকা কলকাতা

Next Post
ভারতীয় ক্রিকেটাররা কোচি টেস্টে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভালোবাসা-আবেগে’ এমন ধারাবাহিক শীর্ষে থাকা কলকাতা

উড়োজাহাজে যাত্রার সময় মা ও মেয়ের আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুম থেকে উঠেই মায়ের জন্য পূজার চোখে জল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT