চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী সাংবাদিকদের কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ ও অধিকার নিশ্চিতের দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:26 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2026
in নারী
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মদক্ষতা ও পেশাদারত্ব বজায় রেখে নারী সাংবাদিকদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) সভাপতি ও সাংবাদিক নাসিমুন আরা হক মিনু।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে বিএনএসকে আয়োজিত ‘গণমাধ্যমে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে নাসিমুন আরা হক মিনু বলেন, অনেক প্রতিকূলতা পেরিয়ে নারী সাংবাদিকরা আজকের অবস্থানে এসেছেন। কর্মক্ষেত্র, পরিবার ও সমাজের নানা বাধা মোকাবিলা করেই তাদের এগিয়ে যেতে হয়। এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে কর্মদক্ষতা বাড়াতে হবে এবং পেশাদারত্বের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধ থাকলে সব ধরনের দুর্যোগ মোকাবিলা করা সহজ হবে।

এ সময় যুক্তরাষ্ট্রের নারী অধিকারকর্মী ও প্রবীণ সাংবাদিক গ্লোরিয়া স্টাইনেমের মৃত্যুতে শোক প্রকাশ করেন নাসিমুন আরা হক মিনু। শোক প্রস্তাবে নারী আন্দোলনে স্টাইনেমের ভূমিকা ও অবদানের কথা স্মরণ করা হয়।

বিএনএসকের সাধারণ সম্পাদক শাহনাজ সিদ্দীকি সোমার সঞ্চালনায় সভায় জ্যেষ্ঠ ও তরুণ নারী সাংবাদিকরা সাংবাদিকতায় নারীদের অংশগ্রহণ, কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক হয়রানি, চরিত্রহনন, চাকরির অনিশ্চয়তা ও আর্থিক নিরাপত্তাহীনতাসহ বিভিন্ন চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা তুলে ধরেন।

দীপ্ত টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান রুনা আনসারী বলেন, সাহস ও দৃঢ়তার সঙ্গে প্রতিকূলতা মোকাবিলা করতে পারেন এমন নারীদেরই সাংবাদিকতা পেশায় আসা উচিত।

সিনিয়র সাংবাদিক লায়লী বেগম তার দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, কুড়িগ্রামে ইট চুরির প্রতিবেদনসহ বিভিন্ন অনুসন্ধানী কাজ করতে গিয়ে তাকে নানা বাধার মুখে পড়তে হয়েছে।

ইটিভির জ্যেষ্ঠ সাংবাদিক শাকেরা আরজু শিমু বলেন, সরকার বা পরিস্থিতির পরিবর্তন যাই হোক না কেন, সাংবাদিকদের পেশাগত নৈতিকতা, সততা ও দায়িত্বশীলতার জায়গা ঠিক রেখে কাজ করে যেতে হবে।

উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক, বাংলাদেশ (ডাব্লিউজেএনবি)-এর সমন্বয়কারী ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর সাবেক সভাপতি আঙ্গুর নাহার মন্টি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শেখার আগ্রহ ও মেধা ধরে রাখার ওপর গুরুত্ব দেন। প্রতিকূলতার মুখে পড়া সাংবাদিকদের সহায়তায় একটি সমন্বিত তথ্যভান্ডার তৈরির আহ্বান জানান তিনি।

সভায় কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ, মাতৃত্বকালীন ছুটিসহ নারী সাংবাদিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পেশাগত নৈতিকতা বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদার এবং নারী সাংবাদিকদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস সংরক্ষণের আহ্বান জানানো হয়।

সভায় বিএনএসকের সহ-সভাপতি মুনিমা সুলতানা, সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন এলিস, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলরুবা খান, কার্যনির্বাহী সদস্য অদিতি রহমান, সিনিয়র সদস্য আইরীন নিয়াজী মান্না, উম্মুল ওয়ারা সুইটি, রীতা ভৌমিক, বনশ্রী ডলি, সেবিকা দেবনাথ, রূপম আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জ্যেষ্ঠ ও তরুণ নারী সাংবাদিকরা অংশ নেন।

Previous Post

এক গোলেই ম্যানসিটিকে শীর্ষে তুললেন হালান্ড

Next Post

সাংবাদিক সুরক্ষায় বিজেপিসির ঢাকা বিভাগীয় কমিটি গঠন

Next Post
ছবি: সংগৃহীত

সাংবাদিক সুরক্ষায় বিজেপিসির ঢাকা বিভাগীয় কমিটি গঠন

ছবি: সংগৃহীত

জ্বালানি নিরাপত্তায় বড় পরিকল্পনা, যে প্রশ্নের উত্তর নেই রোডম্যাপে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT