চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রতিনিধি দল

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
2:19 অপরাহ্ন 12, জুলাই 2023
in কক্সবাজার, জনপদ
A A
মার্কিন প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করছে, বাংলাদেশে শরণার্থী পরিস্থিতি পর্যবেক্ষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু’সহ ১০ সদস্যের প্রতিনিধি দল।

বুধবার (১২ জুলাই) সকাল ৯ টায় উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল বিশেষ বিমানে করে কক্সবাজারে এসে পৌঁছান। সকাল পৌনে ১১টার দিকে প্রতিনিধি দল উখিয়া বালুখালী ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে আসেন। সেখানে ইউএনএইচসিআর পরিচালিত রোহিঙ্গাদের রেজিষ্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। পরে সেখানে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত রোহিঙ্গাদের বিভিন্ন খাদ্য পণ্য সরবরাহ প্রতিষ্ঠান ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন।

উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দল রোহিঙ্গা কাম্পে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সরাসরি আলাপচারিতার পাশাপাশি নিউট্রিশন সেন্টার, কালচারাল মেমোরি সেন্টার ঘুরে দেখবেন এবং কক্সবাজারে কর্মরত প্রায় সব আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

বিকেলে কক্সবাজারে সরকারের শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে আজ বিকালেই ঢাকা ফিরে যাবেন আন্ডার-সেক্রেটারি উজরা জেয়া ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।

কক্সবাজার সফরে তাদের সঙ্গে আছেন ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও দক্ষিণ এশিয়ায় শরণার্থী বিষয়ক সমন্বয়কারী ম্যাককেঞ্জি রোয়ে সহ ১০ সদস্যের প্রতিনিধি দল।

Tags: উজরা জেয়াকক্সবাজারপ্রতিনিধি দলমার্কিন পররাষ্ট্র দপ্তর
Previous Post

৫৬ বর্ষী ফুটবলারের সঙ্গে পর্তুগালের ক্লাবের নতুন চুক্তি

Next Post

‘নোলানের সেরা সৃষ্টি ওপেনহেইমার’, প্রিমিয়ারে সমালোচকদের মত

Next Post
অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলান ছবি তোলার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

'নোলানের সেরা সৃষ্টি ওপেনহেইমার', প্রিমিয়ারে সমালোচকদের মত

ডেঙ্গু পরীক্ষা কিটের ছবি, স্বাস্থ্য পরীক্ষা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি সব হাসপাতালে ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT