চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমবয়ানের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

ফজলুল হক মোড়ল by ফজলুল হক মোড়ল
10:40 পূর্বাহ্ন 13, জানুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জন্য মুসল্লিরা আমবয়ানে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আমবয়ানের মধ্যদিয়ে আজ শুক্রবার ফজরের নামাজের পর টঙ্গীর তুরাগ তীরে ৫৬তম বিশ্ব ইজতেমার তিন দিনব্যাপী প্রথম পর্ব শুরু হয়েছে।

দেশ-বিদেশের লাখো মুসল্লির পদচারনায় মুখর ইজতেমার ময়দান। কানায় কানায় পূর্ণ হয়েছে তুরাগ তীর। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব-ইজতেমার প্রথম পর্ব।

মুসল্লিদের নিরাপত্তায় পুরো ময়দানে প্রায় ৩০০ ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে ও ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ করার লক্ষে সাত হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে ।

এদিকে, ময়দানে জায়গা না হওয়ায় হাজার মুসল্লি টয়লেটের ছাদে, রাস্তার পাশে তাবু খাঁটিয়েছেন। ময়দানের পশ্চিম পাশে তুরাগ নদীর পূর্ব পাড়ে নামাজের মিম্বার এবং উত্তর- পশ্চিম দিকে বিদেশি মেহমানদের জন্য নির্ধারিত কামরার পাশে মূল বয়ান মঞ্চ নির্মাণ করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও বাংলার পাশাপাশি উর্দু ও হিন্দি ভাষায় বয়ান করা হবে এবং বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিদের সুবিধার্থে বয়ানের সঙ্গে সঙ্গে তরজমা করা হবে।

এর আগে, কয়েক দিন আগে থেকে প্রথম পর্বের ইজতেমায় যোগ দিতেই ছোট ছোট দলে বিভক্ত হয়ে দেশের বিভিন্ন জেলা থেকে তাবলিগ জামাতের মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে অবস্থান নিয়েছেন তাদের নিজ নিজ খিত্তায়।

রোববার ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের (জুবায়েরপন্থি) বিশ্ব ইজতেমার শেষ হবে। মাঝে ৪ দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী (মাওলানা সাদপন্থি) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবেন।

Tags: ৫৬তম বিশ্ব ইজতেমা
Previous Post

রাঙ্গুনিয়ায় মধ্যরাতে আগুনে পুড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু

Next Post

যেসব প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’

Next Post
বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে ব্ল্যাক ওয়ার সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

যেসব প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে 'ব্ল্যাক ওয়ার'

পঞ্চগড়ে শীতার্ত মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চগড়ে শীতার্ত মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT