চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ্য দিবালোকে কিশোরকে কুপিয়ে হত্যা

সুমন রায় by সুমন রায়
7:19 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় কয়েকজন নারী ও পুরুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বজনদের আহাজারি

স্পিডবোট ঘাটের ইজারা পাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের দ্বন্দ্বের জেরে নরসিংদীর কাউরিয়াপাড়ায় প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সাজিন (১১) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও পাঁচজন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া এলাকার মসজিদ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত সাজিন শহরের কাউরিয়া পাড়া এলাকার আমির মিয়ার ছেলে। সে আলীজান জে এম একাডেমীর ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

আহতরা হলেন, সাজিনের বাবা আমির হোসেন (৩৫), মো. তালহা (১৪), মো. ওবায়দুল (২২), রায়হান মিয়া (২৩) ও জহিরুল ইসলাম (৪৫)।

স্থানীয়রা জানান, শহরের কাউরিয়াপাড়া এলাকার স্পিডবোট ঘাটের ইজারা পাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একপক্ষে স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর আলমাছ মিয়া ও অন্যপক্ষে মতিন মিয়া নেতৃত্ব দিচ্ছেন।

নিহত ও হতাহতদের স্বজনরা জানান, আগে স্পিডবোট ঘাটটির ইজারায় ছিলেন মতিন। গত বৈশাখ থেকে নতুন করে ইজারা পান আলমাছ। এরপর থেকেই মতিনের লোকজন ঘাট থেকে চাঁদা তোলা ও যাত্রীদের হয়রানি করে আসছিলেন। এ নিয়ে দু’পক্ষের দ্বন্দ্ব চলছিল। এরই প্রেক্ষিতে শান্তিপূর্ণ সমাধানের জন্য শুক্রবার দুপুরে মসজিদ সংলগ্ন স্থানে আলমাছ ও মতিন নিজেদের লোকজনকে নিয়ে আলোচনায় বসেন। এ সময় তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর মধ্যেই মতিন পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আলমাছ পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে ৬ জন আহত হন। পরে আহতদের মধ্যে চারজনকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে এদের মধ্যে সাজিনকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নুসরাত শারমিন জানান, আমাদের হাসপাতালে চারজনকে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পেয়েছি। আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, স্পিডবোট ঘাটের ইজারা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

নিহতের পরিবারের সদস্যদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

Previous Post

ব্রাজিল-বলিভিয়া: পরিসংখ্যান কী বলছে

Next Post

আব্দুল হাদীর হাতে আজীবন সম্মাননা তুলে দিলেন রুনা লায়লা

Next Post
চ্যানেল আই অনলাইন এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আব্দুল হাদীর হাতে আজীবন সম্মাননা তুলে দিলেন রুনা লায়লা

তথ্যমন্ত্রী কওমি মাদ্রাসার স্বীকৃতি নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়া-এরশাদ-খালেদা কওমি মাদ্রাসার স্বীকৃতি ঝুলিয়ে রেখেছিল: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT