চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল-বলিভিয়া: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:35 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লাতিন আমেরিকা অঞ্চলের দলগুলো ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে নেমে পড়েছে। প্রথম ম্যাচে ইকুয়েডরকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শনিবার মাঠে নামবে মেসিদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। প্রথম ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বলিভিয়া।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে ২০২৬ বিশ্বকাপ। যেখানে চোখ রেখে বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় শনিবার সকাল পৌনে ৭টায় মুখোমুখি হবে ব্রাজিল-বলিভিয়া। জেনে নেয়া যাক দুদলের পরিসংখ্যানগত অবস্থান।

ব্রাজিল-বলিভিয়া প্রথমবার মুখোমুখি হয়েছিল ১৯৩০ সালে। পরে টানা ৬ ম্যাচে জয় তুলে নেয় ব্রাজিল। দুদলের লড়াইয়ে ১৯৬৩ সালে প্রথমবার জয়ের মুখ দেখে বলিভিয়া। এপর্যন্ত ৩২ দেখায় জয়ের পাল্লা ভারী নেইমারদের। ব্রাজিলের ২৩ জয়ের বিপরীতে বলিভিয়ার জয় সবে ৫টিতে। ড্র হয়েছে চার ম্যাচ।

গোল ব্যবধানেও সবচেয়ে বড় জয়টি ব্রাজিলের। ১৯৭৭ সালে ৮-০ ব্যবধানে জিতেছিল হলুদ সাম্বার দল। ১৯৫৩ সালে বলিভিয়াকে ৮-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। সেখানে বলিভিয়ার সবচেয়ে বড় ব্যবধানের জয়টি ৩-১ গোলে।

কাতার বিশ্বকাপের পর থেকে অন্তর্বর্তীকালীন কোচের অধীনে খেলছে সেলেসাও বাহিনী। স্থায়ী কোচ হিসেবে আগামী গ্রীষ্মে যোগ দেবেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি, এমন আলোচনা ইউরোপে। তার আগ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করবেন ফের্নান্দো দিনিজ।

চোটের কারণে দলে নেই ব্রাজিলের অন্যতম সেরা তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। স্কোয়াডে থাকলেও একই কারণে নাও দেখা যেতে পারে পিএসজি ছেড়ে আল হিলালে যাওয়া নেইমারকে।

সাবেক বান্ধবীকে নির্যাতনের অভিযোগে কাতার বিশ্বকাপের স্কোয়াডে খেলা অ্যান্টনিও বাদ পড়েছেন দল থেকে। পরিবর্তে আর্সেনালে খেলা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসাসকে দুই ম্যাচের জন্য ডেকেছে ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন।

Tags: অ্যান্টনিনেইমারবলিভিয়াব্রাজিলভিনিসিয়াসলিড স্পোর্টস
Previous Post

বাঁচা-মরার মঞ্চে শ্রীলঙ্কা পরীক্ষা বাংলাদেশের

Next Post

প্রকাশ্য দিবালোকে কিশোরকে কুপিয়ে হত্যা

Next Post
কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় কয়েকজন নারী ও পুরুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ্য দিবালোকে কিশোরকে কুপিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইন এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আব্দুল হাদীর হাতে আজীবন সম্মাননা তুলে দিলেন রুনা লায়লা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT