চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি কেন মাঠ ছেড়ে গেলেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:43 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের মেসি মাঠে গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে একমাত্র গোলটি করেন লিওনেল মেসি। ৮৯ মিনিটে এলএম টেনকে মাঠ থেকে তুলে নেন বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি। শেষমুহূর্তে অধিনায়ককে মাঠ ছাড়তে দেখে সমর্থকদের মধ্যে শঙ্কা জাগে চোট নিয়ে।

ম্যাচের পর অবশ্য মেসি জানিয়েছেন সুস্থ আছেন। বলেছেন, ‘এটা খুব কঠিন ম্যাচ ছিল। তাছাড়া আমি একটু ক্লান্ত ছিলাম, তাই মাঠ থেকে বেরিয়ে এসেছি। এটি সম্ভবত ম্যাচের শেষ মিনিটে ছিল। সবকিছুই ঠিকঠাক আছে, আমিও ভালো অনুভব করছি।’

ইকুয়েডর ম্যাচ নিয়ে মেসি বলেছেন, ‘আমরা জানি বাছাইপর্বের ম্যাচগুলো কঠিন হয়। ইকুয়েডরেও ভালো কিছু খেলোয়াড় আছে। তারা জানে তাদের কি দরকার। শারীরিকভাবে ম্যাচে তারা খুব ভালো ছিল।’

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে হতে চলা ২০২৬ বিশ্বকাপ নিয়েও বেশ আশাবাদী সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। বিশ্বকাপ জয়ের পর শিরোপাধারীদের বিপক্ষে সকলেই জয়ের জন্য মাঠে নামছে, সবটুকু উজাড় করে দিচ্ছে, এমন মনে করছেন মহাতারকা।

‘কিছুদিন আগে আমরা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি। এখন মনে হচ্ছে অনেক বড়কিছুই ঘটেছে। আমাদের চ্যাম্পিয়নের মতোই এগিয়ে যেতে হবে। প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। পরের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে হবে। সামনে আমাদের প্রচুর ম্যাচ রয়েছে।’

সাউথ আমেরিকা অঞ্চল থেকে বাছাইপর্বে অংশ নেয়া ১০ দল ১৮টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ ৬ দল সরাসরি সুযোগ পাবে ২০২৬ বিশ্বকাপে যাওয়ার। সপ্তম দলকে খেলতে হবে আন্তমহাদেশীয় প্লে-অফ।

৩৬ বর্ষী মেসি বলেছেন, ‘বিশ্বকাপের পর আমরা চারটি প্রীতি ম্যাচ খেলেছিলাম। কিন্তু এখন আমাদের পয়েন্টের জন্য খেলতে হবে। এখানে আরাম করার সুযোগ নেই। সবাই এখন আর্জেন্টিনাকে হারাতে চায়। কারণ আমরা বিশ্বচ্যাম্পিয়ন।’

স্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় সকালে ম্যাচের ৭১ শতাংশ সময় আকাশী-নীলরা বল নিজেদের দখলে রাখে। শুধু জালের দেখা পাচ্ছিল না আলবিসেলেস্তে দল। সাতবারের ব্যালন ডি’অর জয়ী ত্রাতা হয়ে শেষপর্যন্ত বাঁ-পায়ের ফ্রি-কিকে করেন লক্ষ্যভেদ।

ম্যাচের ৭৮ মিনিটে বাঁ-পায়ের জাদুতে ডেডলক ভাঙেন এলএম টেন। বক্সের কাছাকাছি থেকে নেয়া মেসির ফ্রি-কিকে খুঁজে পান জাল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা লিড পায়। ২০২৩ সালে আর্জেন্টিনার জার্সিতে চার ম্যাচ খেলে ষষ্ঠ গোলের দেখা পেলেন কিংবদন্তি মেসি।

Tags: ২০২৬ বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনাইকুয়েডরমেসিলিড স্পোর্টসস্কালোনি
Previous Post

ডাবিংয়ের সময় প্রয়াত ‘জেলার’ অভিনেতা

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৪৩

Next Post
শেখ হাসিনা বাংলার রূপকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী, 430. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৪৩

বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা আনন্দে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের মাঝপথে ভারত-পাকিস্তানের জন্য ‘নতুন নিয়ম’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT