চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জায়েদ-সায়ন্তিকার ২৭ সেকেন্ড, নজিরবিহীন হা হা রিয়েক্ট!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:25 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
জায়েদ ও সায়ন্তিকা হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জায়েদ খানের সঙ্গে ২৭ সেকেন্ডের একটি শুটিং ফুটেজ ছেড়ে ‘হা হা রিয়েক্ট’র কবলে পড়েছেন পশ্চিমবঙ্গের ‘আওয়ারা’ খ্যাত নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি।

শুরু হা হা রিয়েক্ট নয়, রীতিমত কমেন্টবক্স চেক করলেও দেখা যাচ্ছে ট্রলও হচ্ছেন তিনি। গেল মাসের শেষদিকে কক্সবাজারে তাজু কামরুল পরিচালিত ‘ছায়াবাজ’ ছবির শুটিংয়ে এসেছিলেন সায়ন্তিকা। তার সঙ্গে আছেন জায়েদ খানও।

ওই ছবির শুটিংয়ে ‘বিহাইন্ড দ্য সিন ফ্রম বাংলাদেশ… জায়েদ খান’ ক্যাপশন দিয়ে ২৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপস ছাড়েন সায়ন্তিকা।

ভিডিওতে বোঝা যাচ্ছে, গানের শুটিং করছেন তারা। সেই ক্লিপস ছেড়ে রীতিমত নাজেহাল অবস্থায় সায়ন্তিকা! কমেন্ট বক্সেও বিভিন্ন ফানি মন্তব্যে করা হচ্ছে ট্রল!  দুই দিনে ৬৭ হাজার লাইকের মধ্যে সায়ন্তিকার সেই পোস্টে ৫৫ হাজারই হা হা রিয়েক্ট!

অধিকাংশ মন্তব্যই বাংলাদেশ থেকে করা হয়েছে। যেখানে জায়েদের সঙ্গে সায়ন্তিকতাকে নিয়ে মজা নিচ্ছে নেটিজেনরা! মজা করে মুশফিক আর হুজাইফা নামে একজন মন্তব্যে লিখেছেন, “হা হা রিয়েক্টের মালিক হয়ে গেল সায়ন্তিকা।”

শুটিং চলাকালে জায়েদ খান দৈনিক সায়ন্তিকাকে নিয়ে তার ফেসবুকে কিছু না কিছু পোস্ট দিচ্ছেন। সেইসব পোস্টেও হা হা রিয়েক্টের আধিক্য!

এদিকে, ‘ছায়াবাজ’ ছবির শুটিং শেষে কলকাতায় উড়াল দিয়েছেন সায়ন্তিকা। যাওয়ার আগে জায়েদের সঙ্গে ‘টাইগার’ নামে আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। জানা যায়, আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে কামরুজ্জামান রোমান পরিচালিত ছবিটি হবে অ্যাকশন-থ্রিলার। যার বেশিরভাগ শুটিং হবে ইংল্যান্ডে।

Tags: জায়েদজায়েদ খানলিড বিনোদনসায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়সিনেমা
Previous Post

১৯ সিনেমা হলে ঝন্টুর ‘সুজন মাঝি’

Next Post

নির্বাচন নিয়ে বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না: জাসদ সভাপতি

Next Post
জাসদ সভাপতি নির্বাচন নিয়ে বিদেশি হস্তক্ষেপের নিন্দা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন নিয়ে বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না: জাসদ সভাপতি

A male singer performing on stage and a young woman posing. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের কাছে নত হলেন 'ঠোঁটকাটা' কঙ্গনা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT