চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকাশ-এর ক্যাশ পিকআপ সেবা ব্যবহার করবে রেনেটা লিমিটেড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:23 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2023
in অর্থনীতি
A A
রেনেটা লিমিটেডের কর্মকর্তাদের ক্যাশ পিকআপ সেবা উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে থাকা ১৯টি ডিস্ট্রিবিউশন সেন্টারে বিকাশের বি২বি (বিজনেস টু বিজনেস) সল্যুশন ‘ক্যাশ পিকআপ’ সেবা ব্যবহার করবে দেশের অন্যতম শীর্ষ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনেটা লিমিটেড। এর ফলে প্রতিষ্ঠানটির সরবরাহ চেইনে ডিপো ও মাঠ পর্যায়ের আর্থিক ব্যবস্থাপনায় সময় এবং অর্থ সাশ্রয় হবে, যা ব্যবসা প্রসারেও ভূমিকা রাখবে।

এই ধরণের বি২বি সল্যুশন, উৎপাদক থেকে শুরু করে বিক্রেতার লেনদেনকে করবে আরো সহজ, স্বচ্ছ ও নিরাপদ। বর্তমানে ক্রেতারা দেশের অধিকাংশ ফার্মেসি থেকেই ওষুধ ক্রয় করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করছেন। অন্যদিকে, ওষুধ বিক্রেতাগণও তাদের বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে রেনেটা থেকে ক্রয় করা পণ্যের মূল্য সরাসরি পরিশোধ করতে পারবেন। এভাবেই সেবাটি ওষুধসহ অন্যান্য শিল্পখাতের সরবরাহ চেইনের আর্থিক ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়াবে এবং দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

সম্প্রতি এই লক্ষ্যে বিকাশ এবং রেনেটা লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং রেনেটা লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মুস্তাফা আলিম আওলাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিকাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, রেনেটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ এস কাইসার কবির, বিকাশের ইভিপি ও হেড অব গভর্নমেন্ট পার্টনারশিপ ও বিজনেস সেলস মাশরুর চৌধুরী সহ দুটি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়া, এই চুক্তির আওতায় রেনেটা-এর কারখানা এবং বিতরণ ডিপোর কর্মীদের বেতন-ভাতাও বিকাশের ‘ডিসবার্সমেন্ট সল্যুশন’-এর মাধ্যমে সরাসরি তাদের নিজ নিজ বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে। বিকাশ অ্যাকাউন্টে বেতন পাওয়ায় কর্মীরা তাই খুব সহজেই বিকাশের বিভিন্ন সেবা নিতে পারবেন যার মাঝে অন্যতম সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, কেনাকাটার পেমেন্ট, বাস-লঞ্চ-ট্রেন-বিমানের টিকেট কেনা, সেভিংস ইত্যাদি।

ঔষধ শিল্পখাত বিবেচনায় রেনেটা-ই প্রথম প্রতিষ্ঠান যারা বিকাশের বি২বি ‘ক্যাশ পিকআপ’ সেবা গ্রহণ করেছে।

উল্লেখ্য, সিমেন্ট, বেভারেজ, লাইফস্টাইল, খাদ্যসহ বিভিন্ন খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই বিকাশ-এর এই বি২বি সল্যুশন ব্যবহার করছে।

Tags: বিকাশ
Previous Post

‘বার্নিকাটের গাড়িবহরে হামলা’ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর 

Next Post

নেইমারের ‘নরকে’ খুশি আছেন এনরিকে

Next Post
নেইমার নতুন ফুটবল জার্সি পরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারের ‘নরকে’ খুশি আছেন এনরিকে

ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতাল শয্যা ও মশা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT