চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবসময় রোনালদোর সাথেই এমন হয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 30, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো গোল উদযাপন করছেন, দর্শকদের মাঝে উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি প্রো লিগে আরেকটি হ্যাটট্রিকের দেখা পেতেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল শাবাবের বিপক্ষে পেনাল্টি থেকে দুটি এবং হেডে একটি গোল করেছিলেন। কিন্তু হেডের গোলটি বাতিল হওয়ায় ক্ষিপ্ত সিআর সেভেন, মেজাজও হারিয়েছিলেন মহাতারকা।

রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে রোনালদোর আল নাসের খেলার ১২ মিনিটে আল শাবাবের বিপক্ষে পেনাল্টি পায়। প্রথম গোলটি করেন ৩৮ বর্ষী রোনালদো।

প্রথমার্ধের ১৮ মিনিটে হেডে দুর্দান্ত আরেকটি গোল করেছিলেন রোনালদো। যেটি তার এবং ম্যাচের দ্বিতীয় গোল ছিল। প্রধান রেফারি ভিডিও রেফারির সাহায্য চান সেসময়, ভিএআরে দেখতে পান পর্তুগীজ মহাতারকা শাবাবেব এক ডিফেন্ডারকে ধাক্কা দিয়ে হেডের জন্য জায়গা তৈরি করেছেন।

যে কারণে রোনালদোর গোলটি বাতিল করে দেন রেফারি। তাতে চটে যান রোনালদো। বলতে থাকেন- ‘আমার সাথেই সবসময় এমন হয়।’

খেলার ৩৭ মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় আল নাসের। পরে রোনালদোর আরেকটি হেড বারপোস্টে লেগে ফিরে আসে। হ্যাটট্রিক বঞ্চিত হন তিনি।

শেষপর্যন্ত অবশ্য ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে আল নাসের।

Tags: আল-নাসেরআল-শাবাবভিএআররিয়াদরিয়ালরোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
Previous Post

এমপি হতে চান ‘প্রিয়তমা’র প্রযোজক

Next Post

১৯৭৭ সালে রাষ্ট্রীয় গুমের শিকার স্বজনদের মানববন্ধন

Next Post
স্বজনরা ১৯৭৭ সালে গুম হওয়া পরিবারের ছবি ধরে মানববন্ধন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৭৭ সালে রাষ্ট্রীয় গুমের শিকার স্বজনদের মানববন্ধন

ডিএমপি কমিশনার ও মার্কিন রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিএমপি কমিশনারের সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT