চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খান কারাগারে পাচ্ছেন উন্নত খাবার ও পরিবেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:51 অপরাহ্ন 29, আগস্ট 2023
in আন্তর্জাতিক
A A
ইমরান খান কারাগারে উন্নত খাবার ও পরিবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাটক কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রান্না করা দেশি মুরগি এবং ভেড়ার মাংস পরিবেশন করা হচ্ছে।তার ব্যক্তি জীবন এবং আইনি অবস্থা বিবেচনা করে অ্যাটক কারাগারে সমস্ত সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে সাবেক এই প্রধানমন্ত্রীকে। উন্নত করা হয়েছে তাকে রাখার সেলটিও।

মঙ্গলবার ২৯ আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, পাকিস্তানের সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে যে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যানকে কারাগারে সমস্ত সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্ট সাবেক প্রধানমন্ত্রীর জীবনযাত্রার অবস্থার বিষয়ে প্রতিবেদন চাওয়ার পর কারা প্রশাসনের পক্ষে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জমা দেওয়া প্রতিবেদনে এটি প্রকাশ করা হয়েছে।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল রিপোর্টের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘কারাগারের সবচেয়ে নিরাপদ এবং সুরক্ষিত বন্দিশালায় তাকে রাখা হয়েছে। সুযোগ-সুবিধাগুলি তুলে ধরে এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীকে ০৯/১১ পরিমাপের একটি কক্ষে রাখা হয়েছে। আদালতকে জানানো হয়, উল্লিখিত সেলটি নতুন রং করে সাদা করা হয়েছে, মেঝে সিমেন্ট করা হয়েছে এবং একটি সিলিং ফ্যানও স্থাপন করা হয়েছে।

বর্ণনায় বলা হয়, তার ব্যবহৃত ওয়াশরুমটি ৭/৪ ফুট পর্যন্ত প্রসারিত করা হয়। এর প্রাচীরটি পাঁচ ফুট পর্যন্ত উঁচু করা হয়েছে। এছাড়াও একটি নতুন টয়লেট, মুসলিম শাওয়ার, টিস্যু স্ট্যান্ড এবং স্টেইনলেস স্টিলের ট্যাপ স্থাপন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাবেক এই প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী সপ্তাহে দু’বার তাকে দেশি মুরগি দেওয়া হচ্ছে। অন্যদিকে ঘি দিয়ে রান্না করা মাটন বা ভেড়ার মাংস পরিবেশন করা হচ্ছে। কারাগারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর নিরাপদ হেফাজত নিশ্চিত করতে পাঞ্জাবের অন্তত ৫৩ জন কারাগারের কর্মীকে অস্থায়ীভাবে মোতায়েন করা হয়েছে।

পাকিস্তানের জেলা ও দায়রা আদালত ৫ আগস্ট তোশাখানা মামলায় ইমরান খানকে বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির জন্য তিন বছরের কারাদণ্ড দেয় এবং তাকে পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে অযোগ্য ঘোষণা করে, স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

Tags: ইমরান খান
Previous Post

পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে বালি!

Next Post

ইমরান খানের সাজা স্থগিত করলেন পাকিস্তান হাইকোর্ট

Next Post
ইমরান খানকে আদালত থেকে বের হতে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানের সাজা স্থগিত করলেন পাকিস্তান হাইকোর্ট

বাংলাদেশি সিনেমার মাসুদ রানা চরিত্রের তিনটি ছবি, একে অন্যের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার বাংলাতেও দেখা যাবে ‘মাসুদ রানা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT