চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে চরিত্রের প্রেমে পড়েছেন মিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:15 অপরাহ্ন 28, আগস্ট 2023
in বিনোদন
A A
প্রকৃতির মাঝে দাঁড়িয়ে মিমের সুন্দর ছবি, প্রেমের অনুভূতি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত লেখক, গবেষক, শিশু সংগঠক, সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। ‘দিগন্তে ফুলের আগুন’ ছবিতে তার চরিত্রটি করতে গিয়ে এর প্রেমে পড়েছেন এই তারকা!

মিম বলেন, পান্না আন্টি একেবারে নরম মনের মানুষ ছিলেন। তিনি কখনও চিৎকার করে কথা বলেননি। আমি এই চরিত্রের প্রেমে পড়েছি। তার সম্পর্কে জানতে এবং তার চরিত্রটি করতে গিয়ে আমি তার প্রেমে পড়েছি।

শমী কায়সারের প্রযোজনায় ওয়াহিদ তারেক পরিচালিত ‘দিগন্তে ফুলের আগুন’ ছবিটির শুটিং প্রায় শেষের দিকে। রবিবার এফডিসিতে শেষ দিকের শুটিং চলছিল। শুটিং সেটে গিয়ে দেখা যায়, চিত্রনায়িকা মিম যেন পুরোপুরি পান্না কায়সার!

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে মিম বলেন, তার হাঁটা চলা সবকিছু অত্যন্ত নিখুঁতভাবে করার চেষ্টা করছি। একাধিকবার রিহার্সেল করেছি। শুরুর দিকে নিজের আউটফিটের রিহার্সেল করতাম। পরে তার লুক নিয়ে যখন রিহার্সেল করতাম তখন পরিচালক ওয়াহিদ তারেক ভাইয়া বলতেন এখন ঠিকঠাক। পান্না আন্টির একাধিক শাড়ি এই ছবিতে আমি পরেছি। তিনি যখন যেখানে যে শাড়ি পরতেন শমী আপু আমাকে তার সেই শাড়িগুলো দিয়েছেন।

শমী কায়সারের মা পান্না কায়সার, তার মায়ের চরিত্র মিম কেমন করছেন সেটা দেখার জন্য দ্বিতীয় দিন শুটিং স্পটে এসেছিলেন। শমী কায়সার আসায় ভীষণ নার্ভাস ছিলেন মিম। তিনি বলেন, শমী আপা আসায় আমার মনোযোগ আরও বেড়ে যায়। আরও বেশি সিরিয়াস হই যেন শমী আপু পছন্দ করেন।

মিম বলেন, শমী আপু গল্পটা শোনালেন। তার মায়ের চরিত্রে আমি ছাড়া কাউকে দেখছেন না শুনে আমি তো অবাক! যে শমী আপুকে ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, যার অভিনয় প্রতিনিয়ত মুগ্ধ করেছে, ব্যক্তিত্বে অনুপ্রাণিত হয়েছি, সেই শমী কায়সারের মায়ের চরিত্র! চোখ বন্ধ করেই হ্যাঁ বলে দিয়েছি।

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটি প্রযোজনা করছেন কায়সার দম্পতীর কন্যা শমী কায়সার। এই ছবিতে পান্না কায়সারের স্বামী লেখক, বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের চরিত্রের অভিনেতা মোস্তফা মনোয়ার।

Tags: পান্না কায়সারবিদ্যা সিনহা মিমমীমলিড বিনোদনশমী কায়সারশহীদুল্লাহ কায়সারসরকারি অনুদানসিনেমা
Previous Post

আলিয়া ভাট’কে ফলো করি: মিষ্টি জাহান

Next Post

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়গুলোকে নেতৃত্ব দিতে হবে: ইউজিসি

Next Post
বিশ্ববিদ্যালয় নেতাদের সম্মেলনে অংশগ্রহণকারীরা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়গুলোকে নেতৃত্ব দিতে হবে: ইউজিসি

ঢাকার মঞ্চে ফিরছেন ফুয়াদ, সঙ্গে দামীর-সঞ্জয়, নতুন পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার মঞ্চে ফিরছেন ফুয়াদ, সঙ্গে দামীর-সঞ্জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT