চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে গভীর রাতে গবেষণার মাছ চুরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:06 অপরাহ্ন 27, আগস্ট 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রধান প্রবেশদ্বার, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

এস আই সুমন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি অনুষদের গবেষণা পুকুর থেকে গভীর রাতে মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (২৬ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পেছনের পুকুরে এই চুরির ঘটনা ঘটে।

পুকুরটিতে গবেষণার দায়িত্বে থাকা ফিশারিজ বিভাগের অধ্যাপক মাহাবুবুর রহমান চুরির ঘটনাটি নিশ্চিত করেন।

চুরির ঘটনাটি নিশ্চিত করে তিনি বলেন, গতকাল বিকালে আমার শিক্ষার্থীরা খাবার দিয়ে এসেছিল। আবার আজ সকাল ৯টায় আমার শিক্ষার্থীরা খাবার দিতে গেলে দেখে ১৮টা খাঁচার সব মাছ চুরি হয়ে গেছে। পরে শিক্ষার্থীরা বিষয়টি আমাকে জানালে আমি পুকুর পরিদর্শনে যাই। সেখানে রুই, কাতলা ও তেলাপিয়া মাছ ছিল। রুই ও কাতলা মাছের বৃদ্ধির ওপর এবং তেলাপিয়া মাছের ফ্যাটি এসিড কম্পোজিশন প্রভাবের ওপর গবেষণা কাজ চলছিল।

গভীর রাতে মাছ চুরির জন্য জলাবদ্ধ নদী ও মাছের অবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

 

এই অধ্যাপক আরও বলেন, রুই, কাতলা মাছের বৃদ্ধির জন্য চাষীরা বাজারের বিভিন্ন গ্রোথ প্রমোটার ব্যবহার করে। আমরা সেসব গ্রোথ প্রমোটারের ওপর গবেষণা করে আসছিলাম। আর কিছুদিন পরেই গবেষণা কাজ শেষ হতো। তেলাপিয়া মাছের ফ্যাটি এসিড কম্পোজিশন ঠিক মতো না হলে মানবদে নানা রোগের ঝুঁকি থাকে। তাই তেলাপিয়া মাছের ওপরও গবেষণা কাজ চলছিল। কিন্তু আর গবেষণা শেষ করতে পারলাম না। এর আগেও এরকম ঘটনা ঘটেছে। এমন কাজের পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

পুকুরের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগে একজন নিরাপত্তা প্রহরী ছিল। তিনি সবার সাথে অসদাচরণ করতেন। তাই তাকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে কোন নিরাপত্তা প্রহরী নেই।

গবেষণার কাজে নিয়োজিত ফিশারিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিখন অধিকারী জানান, আজ সাকলে খাবার দিতে এসে দেখি মাছের খাঁচাগুলো এলোমেলো, পানি ঘোলা। তখন আমাদের কিছুটা সন্দেহ হয়। পরে খাঁচা তুলে দেখি কোনটাতেই মাছ নেই। সব মাছ চুরি হয়ে গেছে। আমাদের গবেষণা কাজ শেষ করে দিছে।

চুরির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক জানান, আমি একটু আগেই ঘটনাটি জানতে পেরেছি। আমি তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলেছি। সেখানে কোন সিসি ক্যামেরা, গার্ড আছে কিনা তা দেখে ব্যবস্থা গ্রহণ করব।

Tags: রাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

কাজী নজরুল চিরদিন আমাদের হৃদয়ে থাকবেন: ওবায়দুল কাদের

Next Post

কানাডায় দুর্বৃত্তের হাতে নিহত বাংলাদেশি শরিফ রহমানের জানাজা আজ

Next Post
বাংলাদেশি শরিফ রহমানের জানাজা অনুষ্ঠানে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় দুর্বৃত্তের হাতে নিহত বাংলাদেশি শরিফ রহমানের জানাজা আজ

জিমে ব্যায়ামরত নারী পানীয় পান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিমে যাওয়ার আগে যে ৫ পানীয় পান করবেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT