চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান কোচের সাথে আরও চার কোচ নিয়োগ নিউজিল্যান্ডের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:37 অপরাহ্ন 23, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচিং স্টাফের ছবি, মাঠে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট প্রধান কোচের পাশাপাশি আরও চার কোচ নিয়োগ দিয়েছে। প্রধান কোচ গ্যারি স্টেডকে আগামী চার মাস তারা সমন্বয় করে সহায়তা করবেন। মূলত অ্যাওয়ে ম্যাচগুলো নিয়ে ওই চার কোচ কাজ করবেন। যাতে স্টেডের উপর চাপ কম পড়ে।

নিউজিল্যান্ডের বাঁহাতি সাবেক ব্যাটার স্টিভেন ফ্লেমিং এবং ইংল্যান্ডের সাবেক উইকেটকিপার-ব্যাটার জেমস ফস্টারের ভারতীয় উপমহাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য নিয়োগ করা হয়েছে।

ফ্লেমিংয়ের আইপিএলে কাজের অভিজ্ঞতা যথেষ্ট সমৃদ্ধ। চেন্নাই সুপার কিংস পাঁচটি শিরোপা তার অধীনে জিতেছে। নিউজিল্যান্ডকে ২০২১ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ৫০ বর্ষী ফ্লেমিংয়ের।

কিউইদের সাবেক টপঅর্ডার ব্যাটার বর্তমানে ইংল্যান্ড এবং ওয়েলসের আসর মেনস হানড্রেডের দল সাউদার্ন ব্রেভের কোচের ভূমিকায় রয়েছেন। ৮ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ড দলের সাথে যোগ দেবেন ফ্লেমিং।

নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘ফ্লেমিং খেলোয়াড়দের জন্য খুবই ভালো হবে এবং কোচিং স্টাফ হিসেবেও। ভারত সম্পর্কে তার প্রচুর অভিজ্ঞতা রয়েছে এবং আইপিএল শুরু থেকে খেলোয়াড় ও কোচ হিসেবে কাজ করছে।’

৪৩ বর্ষী ফস্টার কলকাতা নাইট রাইডার্সের সহকারী ফিল্ডিং কোচ এবং আইপিএলে সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। পিএসএল, সিপিএল, বিপিএল, বিবিএল এবং আইএল টি-টুয়েন্টিতে দায়িত্ব সামলেছেন। ২০১৮ সালে আমিরাতে নিউজিল্যান্ডের সাথে একবার কাজ করেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে সহকারী কোচ এবং বিশ্বকাপে ভারতে কোচিং স্টাফের দায়িত্ব পালন করবেন ইংলিশম্যান।

‘জেমস সংযুক্ত আরব আমিরাতে আমাদের সাথে কয়েকসপ্তাহ কাজ করেছিলেন। সেসময় হয়তো সে খেলার মধ্যেও ছিল। এটা ভালো সে ফিরে এসেছে এবং বিশ্বকাপে বিভিন্ন মাঠ ও পরিবেশ সম্পর্কে তথ্য দিয়ে আমাদের বেশ সহায়তা করবেন।’ বলেছেন স্টেড।

ইংল্যান্ডের সাবেক ব্যাটার ইয়ান বেলকে ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে সহকারী কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি ব্যাটিং কোচ লুক রঞ্চির জায়গায় দায়িত্ব পালন করবেন। সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দায়িত্বে ফিরলে বিশ্বকাপের আগে স্বল্পসময়ের বিরতিতে যাবেন প্রধান কোচ স্টেড। সেসময় বেল-রঞ্চি বোলিং কোচ শেন জার্গেনসেনকে সহায়তা করবেন।

বিশ্বকাপ ফাইনালের চারদিন পর নভেম্বরের ২৩ তারিখ থেকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সেই সিরিজে বিরতিতে যাবেন প্রধান কোচ গ্যারি স্টেড। পাকিস্তানি সাবেক স্পিনার সাকলায়েন মুশতাক ওই সিরিজের দায়িত্ব পালন করবেন। সিরিজটি থেকে বোলিং কোচ জার্গেনসেনের মূল দায়িত্ব শুরু হবে।

নিউজিল্যান্ড ক্রিকেট দলের ম্যানেজার সাইমন ইনসলে এতগুলো কোচের সম্পর্কে বলছেন, ‘সম্প্রতি যে পরিমাণ ক্রিকেট খেলা হচ্ছে, তাতে আমাদের খেলোয়াড় এবং কর্মীদের সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টি-টুয়েন্টি দলের সংযুক্ত আরব আমিরাত সফর শেষ হওয়ার পর ১৬ ডিসেম্বর ফিরে আসা পর্যন্ত ব্যস্ত সূচিতে থাকবে দল।’

Tags: আইপিএলইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩কলকাতানিউজিল্যান্ডবাংলাদেশবিপিএলবেলভারতমুস্তাকলিড স্পোর্টসসাইমনসিপিএলস্টেড
Previous Post

এমআর নাইন করার জন্য হলিউডের অভিনয় শিল্পী সমিতির সদস্য হতে হয়েছে: মিলন

Next Post

জেলেনস্কির পদে বসলেন তেভেজ

Next Post
Manchester City ফুটবল খেলোয়াড় মাঠে গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলেনস্কির পদে বসলেন তেভেজ

নারীর ঠোঁটে লিপস্টিক লাগানো, মুখের কাছাকাছি লিপস্টিকের টিউব. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরে কতটুকু লিপস্টিক খায় একজন নারী!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT