চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজাস্টার এন্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ইন সন্দ্বীপ’র আত্মপ্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:04 অপরাহ্ন 20, আগস্ট 2023
in বাংলাদেশ
A A
সন্দ্বীপে ডিজাস্টার এন্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্কের আত্মপ্রকাশের সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক এবং ডিজাস্টার অ্যাকশন এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (দাদু) এর প্রধান নির্বাহী ড. মো. ইদ্রিস আলম এর উদ্যোগে ডিজাস্টার এন্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ইন সন্দ্বীপ নামে দুর্যোগ ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন বিষয়ে একটি নেটওয়ার্ক আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার ১৮ আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সভার মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ হয়।

উক্ত নেটওয়ার্কের প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে ড. মো. ইদ্রিস আলম বলেন, আমাদের দেশের জেলা-উপজেলা পর্যায়ের সামাজিক সংগঠনগুলোর প্রধান উদ্দেশ্য হওয়া উচিত স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়নে অবদান রাখা।

এছাড়াও তিনি জোর দিয়ে বলেন, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ ঐতিহাসিকভাবে ঘূর্নিঝড়, জলোচ্ছ্বাস, সুনামি এবং নদী ভাঙ্গনসহ নানা প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত।‌ সরকারি উন্নয়ন কার্যক্রম অন্যান্য এলাকার চেয়ে অপেক্ষাকৃত কম। সম্প্রতি পানিতে ডুবে শিশু মৃত্যু এবং সাপে কাটা রোগীর মৃত্যুতে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।‌

সভায় অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন খাদেম এর সভাপতিত্বে এবং এস এম জাহিদুল আলম সুমন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সচিব কবি আসাদ মান্নান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব তপন চন্দ্র বনিক, শিল্পপতি মো. নূরুল আখতার, প্রফেসর ড. মোহাম্মদ শাহেদুর রহমান খান, ইঞ্জিনিয়ার মাহমুদুল হক, ইঞ্জিনিয়ার শেখ মঈন উদ্দিন, গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহ আলম, ব্যারিস্টার শামছুল হাসান, মো. নূরুল আক্তার মিলাদ, মিজানুর রহমান, মো. আব্দুল হান্নান এফসিএ, মো. আবুল হোসেন, কাজী নায়েম উদ্দিন, কাজী ইফতেখার তারেক, বায়েজিদ হোসেন, অতুল কর্মকার, মো. জাকারিয়া, মো. শফিকুর রহমান, মো. মহিউদ্দিন ও রমিজ উদ্দিন।

সভায় উপস্থিত সদস্যবৃন্দ বিভিন্ন দল মত পরিহার করে স্থানীয় এলাকায় দুর্যোগ মোকাবেলায় এবং টেকসই উন্নয়নে বিশেষ করে সন্দ্বীপে পানিতে ডুবে শিশু মৃত্যু নিবারণে ডিজাস্টার এন্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ইন সন্দ্বীপ এর সাথে একত্রে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান। এছাড়াও‌ সভায় দেশে-বিদেশে অবস্থানরত সকল সন্দ্বীপবাসীর সহযোগিতা কামনা করা হয়।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সন্দ্বীপ
Previous Post

জি-২০ সম্মেলন: পুলিশ অফিসারদের গাড়ি ফেরত নিচ্ছে ভারত

Next Post

চোটে আল হিলালে পেছাল নেইমারের অভিষেক

Next Post
Brazilian footballer Neymar in casual attire with a blue scarf at an airport. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটে আল হিলালে পেছাল নেইমারের অভিষেক

বাংলাদেশে বিশাল জনসমাগমের প্রতিবাদ মিছিল ও মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশ অস্থিতিশীল হতে পারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT