চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব পুরস্কারই মেসির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 অপরাহ্ন 20, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
Lionel Messi holding two trophies after a football match. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিকে লিওনেল মেসি অভিষেকের এক মাসের মধ্যেই এনে দিলেন ইতিহাসের প্রথম শিরোপা। লিগস কাপের ফাইনালে ন্যাশভিলের বিপক্ষে টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জিতেছে মেসি-বাহিনী। শিরোপা জয়ের ম্যাচে টুর্নামেন্টের সব পুরস্কারই হাতে তুলেছেন অধিনায়ক মেসি। ফাইনালসেরা ও সর্বোচ্চ গোলের পুরস্কার পেয়েছেন ৩৬ বর্ষী।

লিগস কাপের ফাইনালে ন্যাশভিলের মাঠ জিওডিস পার্ক স্টেডিয়ামে রোববার সকালে মুখোমুখি হয় দল দুটি। ম্যাচে ১-১ সমতায় থেকে পূর্ণ সময়ের খেলা শেষ হলে গড়ায় টাইব্রেকে। সেখানে দুদল মিলে নেয় ২২ শট। শেষপর্যন্ত ১০-৯ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে টাটা মার্টিনোর মিয়ামি।

২০১৮ সালে প্রতিষ্ঠার পর ইন্টার মিয়ামির ট্রফি জয়ের সম্ভাবনা যেখানে ৪১ শতাংশের উপরে ওঠেনি, সেখানে পাঁচ বছরের মাথায় মেসির হাত ধরে শিরোপা জিতল ক্লাবটি। মেসি যোগ দেয়ার আগে ১০ ম্যাচে এক জয় পাওয়া মিয়ামি এই প্রতিযোগিতায় টানা সাত ম্যাচে জয় পেয়েছে।

দারুণ এই জয়ে মেসির অবদানই ছিল সবচেয়ে বেশি। সাত ম্যাচের প্রতিটিতেই প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে লিগস কাপে মোট গোল করেছেন ১০টি, সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন আরও একটি। দারুণ এই পারফরম্যান্সে ফাইনালসেরা ও টপ স্কোরারের পুরস্কারও পেয়েছেন বিশ্বজয়ী মহাতারকা।

Tags: এমএলএসন্যাশভিলেমিয়ামিমেসিযুক্তরাষ্ট্রলিগ কাপলিড স্পোর্টস
Previous Post

সিনেমায় বার্তা থাকতে হবে: প্রধানমন্ত্রী

Next Post

গাইবান্ধার সাঘাটায় ব্রহ্মপুত্র নদে ভাঙন

Next Post
গাইবান্ধার সাঘাটায় ব্রহ্মপুত্র নদে ভাঙন, ক্ষতিগ্রস্ত এলাকা ও মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধার সাঘাটায় ব্রহ্মপুত্র নদে ভাঙন

চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের চেরনিহিভ শহরে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT