চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্ক সিনেটে ‘বাংলাদেশি অভিবাসী দিবস’ প্রস্তাব পাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 19, আগস্ট 2023
in প্রবাস সংবাদ
A A
নিউইয়র্ক সিনেটে বাংলাদেশি অভিবাসী দিবসের প্রস্তাব পাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যে টানা সপ্তমবারের মতো ‘বাংলাদেশি অভিবাসী’ দিবস পালন করা হবে।

সম্প্রতি নিউইয়র্ক রাজ্যের গভর্নর কেটি হুকুল এ সংক্রান্ত একটি ঘোষণা দেন। রাজ্য সচিব আলেজান্দ্রা পাউলিনো এ সংক্রান্ত ঘোষণার একটি অনুলিপি প্রকাশ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেন। ঐ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য, মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহার প্রস্তাবে নিউইয়র্ক রাজ্যের সিনেটর স্ট্যাভিস্কির উদ্যোগে সম্প্রতি প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

বিশ্বজিৎ সাহা বলেন, মুক্তধারা ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের মধ্যে এই অর্জন আরেকটি পালক যোগ করেছে। মুক্তধারা দিবসটি উপলক্ষে ২৫ সেপ্টেম্বর বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করবে বলেও জানান তিনি। তিনি জানান, মুক্তধারা নিউইয়র্ক এবং ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংক, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সহযোগিতায় ‘বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা-২০২৩’ আয়োজন করতে যাচ্ছে আগামী ২২-২৩ সেপ্টেম্বর, নিউইয়র্কের হিলটন মিডটাউন হোটেলে।

উল্লেখ্য, সাবেক গভর্নর অ্যান্ড্রু এম কুওমো ২০১৬ সালে প্রথম বারের মত ‘বাংলাদেশি অভিবাসী দিবস’ পালনের জন্য বিল পাস করেছিলেন। নিউইয়র্ক স্টেট সিনেটের রেজোলিউশন নম্বর ৫৬৩ অনুযায়ী, সচেতনতা বাড়াতে এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রোফাইল বাড়ানোর জন্য আলাদা করে রাখা অফিসিয়াল দিনগুলোকে স্বীকৃতি দেওয়া এই আইনসভার অনুভূতি যা নিউইয়র্ক রাজ্যের সম্প্রদায়গুলোর মধ্যে বন্ধনকে শক্তিশালী করে।

নিউইয়র্ক সিটি আমেরিকার বৃহত্তম এবং সবচেয়ে প্রাণবন্ত বাংলাদেশি সম্প্রদায়ের আবাসস্থল। সম্প্রদায়টি কুইন্সের বরোতে জ্যাকসন হাইটস পাড়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

Tags: অভিবাসীঅভিবাসী দিবসনিউইয়র্কনিউইয়র্ক সিটি
Previous Post

প্রয়াত সুরকার সুবল দাস এবং ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ গানের গল্প

Next Post

সাত নবজাতককে হত্যার দায়ে নার্স দোষী সাব্যস্ত

Next Post
নার্স দোষী সাব্যস্ত, সাত নবজাতকের হত্যার অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাত নবজাতককে হত্যার দায়ে নার্স দোষী সাব্যস্ত

যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানের সাক্ষাৎকার, বাংলাদেশের উন্নতি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের উন্নতি বিশ্বের জন্য উদাহরণ হতে পারে: মার্কিন কংগ্রেসম্যান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT