চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত নবজাতককে হত্যার দায়ে নার্স দোষী সাব্যস্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 19, আগস্ট 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নার্স দোষী সাব্যস্ত, সাত নবজাতকের হত্যার অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাত নবজাতক শিশুকে হত্যা করা এবং হাসপাতালে আরও ছয় শিশুকে হত্যার চেষ্টার জন্য একজন ব্রিটিশ নার্সকে দোষী সাব্যস্ত করা হয়েছে। 

বিবিসি জানিয়েছে, ৩৩ বছর বয়সী লুসি লেটবির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে শিশুদের বিভিন্ন উপায়ে হত্যা করার অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে রয়েছে রক্তে বাতাস প্রবেশ করানো, নাসোগ্যাস্ট্রিক টিউবের মাধ্যমে তাদের পেটে বাতাস ঢুকিয়ে দেওয়া, জোড় করে দুধ খাওয়ানো, শিরায় ইনসুলিন পুশ করা এবং শ্বাস-প্রশ্বাসের টিউবগুলোতে বিষ প্রয়োগ করা।

২২ দিনের শুনানি শেষে ম্যানচেস্টার ক্রাউন কোর্টের জুরি লুসি লেটবিকে শিশুদের হত্যার জন্য দোষী সাব্যস্ত করে। আগামী সোমবার তার সাজা ঘোষণা করা হবে।

২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের কাউন্টেস অফ চেস্টার হাসপাতালের নবজাতক ইউনিটে কর্মরত অবস্থায় লুসি ওই শিশুদের হত্যা ও হত্যাচেষ্টা করেছিলেন। ওই সময় হাসপাতালে শিশুদের মৃত্যু বেড়ে যাওয়ায় বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। পরে তারা পুলিশকে বিষয়টি সম্পর্কে অবহিত করলে পুলিশ ২০১৭ সালের মে মাসে তদন্তে নামে।

তদন্তে নেমে ২০১৮ সালে লুসিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিন মুক্তি পান তিনি। এরপর ২০১৯ সালে আবারো গ্রেপ্তার করা হয় লুসিকে। তখন তল্লাশির সময়ে লুসির বাড়ি থেকে একটি চিরকুটও উদ্ধার করেন তদন্তকারীরা যেখানে লেখা ছিল, আমি নিরাপরাধ শিশুদের খুন করেছি, কারণ আমি তাদের যত্ন নেওয়ার মতো যথেষ্ট ভালমানুষ নই। আমি খুব খারাপ। আমি শয়তান, আমিই এ কাজ করেছি।

রায়ের পর নিহতদের পরিবার জানিয়েছে, তারা বিচারকদের কাছে ‘চিরকাল কৃতজ্ঞ’ থাকবে।

Tags: নবজাতকনার্সব্রিটিশ নার্স
Previous Post

নিউইয়র্ক সিনেটে ‘বাংলাদেশি অভিবাসী দিবস’ প্রস্তাব পাস

Next Post

বাংলাদেশের উন্নতি বিশ্বের জন্য উদাহরণ হতে পারে: মার্কিন কংগ্রেসম্যান

Next Post
যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানের সাক্ষাৎকার, বাংলাদেশের উন্নতি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের উন্নতি বিশ্বের জন্য উদাহরণ হতে পারে: মার্কিন কংগ্রেসম্যান

অমিতাভ বচ্চন ও শাহরুখ খান একসঙ্গে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কথা দিয়ে কথা রাখেননি শাহরুখ, আক্ষেপ অমিতাভের!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT