চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেউলিয়া হওয়ার শঙ্কায় চ্যাটজিপিটি’র প্রতিষ্ঠান ওপেনএআই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:11 অপরাহ্ন 13, আগস্ট 2023
in আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A
চ্যাটজিপিটি ও ওপেনএআই লোগো সহ ছবি, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যানালিটিক্স ইন্ডিয়া ম্যাগাজিনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের শেষ নাগাদ দেউলিয়া হয়ে যেতে পারে স্যাম অল্টম্যানের প্রতিষ্ঠান ওপেনএআই। গত বছর ওপেনএআই বিশ্বে সাড়া জাগানো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি চ্যাটজিপিটি বাজারে এনেছিল।

এনডিটিভি জানিয়েছে, ওপেনএআই এর শুধুমাত্র চ্যাটজিপিটি পরিচালনা করতে প্রতিদিন প্রায় ৭ লাখ ডলার (প্রায় ৭ কোটি ৭০ লাখ টাকা) খরচ হয়। অল্টম্যানের ওপেনএআইকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে নগদ অর্থ খরচ করতে হচ্ছে। জিপিটি৩.৫ এবং জিপিটি৪ বাজারে আনার পরেও যথেষ্ট মুনাফা অর্জন করতে পারেনি প্রতিষ্ঠানটি।

২০২২ সালের নভেম্বরে চালু হওয়ার পর চ্যাটজিপিটি ইতিহাসে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অ্যাপ হয়ে উঠে। প্রথমদিকে বিপুল ব্যবহারকারী থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে ব্যবহারকারীর সংখ্যা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।

সিমিলারওয়েবের তথ্য বলছে, চলতি বছরের জুলাইয়ের শেষের দিকে চ্যাটজিপিটির ব্যবহারকারীর সংখ্যা জুনের তুলনায় ১২ শতাংশ কমে গেছে। এর ফলে ব্যবহারকারীর সংখ্যা ১৭০ কোটি থেকে ১৫০ কোটিতে নেমে এসেছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ওপেনএআই এখনো লাভজনক নয়। চ্যাটজিপিটি তৈরির পর গত মে মাসে এর ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ কোটি ডলারে। মূলত ওপেনএআইতে মাইক্রোসফটের ১০০০ কোটি ডলার বিনিয়োগ এখনো একে টিকিয়ে রেখেছে।

এদিকে ২০২৩ সালে ২০ কোটি ডলার আয় করার আশা করছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি ধারণা করছে, ২০২৪ সালে এর পরিমাণ ১০০ কোটি ডলারে পৌঁছাবে।

Tags: ওপেনএআইচ্যাটজিপিটিদেউলিয়া
Previous Post

‘এমন ট্রেন্ড শুরু হয়েছে আমার উপর সমস্ত ছেলেরা জেলাস’

Next Post

পয়েন্ট হারিয়ে এমবাপেকে ফেরাতে দেরি করল না পিএসজি

Next Post
ফরাসি ফুটবল তারকা এমবাপে পিএসজির জয়ে উচ্ছ্বসিত, ক্যামেরার দিকে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পয়েন্ট হারিয়ে এমবাপেকে ফেরাতে দেরি করল না পিএসজি

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির জন্য ‘গোপন অনুশীলন’ করতে পারল না বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT