চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্লামেন্টে যৌন হয়রানি, আত্মহত্যার হুমকি দিলেন পাকিস্তানি এমপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:59 অপরাহ্ন 25, জানুয়ারি 2017
in আন্তর্জাতিক
A A

পার্লামেন্টের ভেতরেই পুরুষ সহকর্মীদের কাছ থেকে যৌন হয়রানির শিকার হয়ে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন এক পাকিস্তানি নারী এমপি।

নুসরাত সাহার আব্বাসি নামের এই আইনপ্রণেতা পাকিস্তানের সিন্ধু প্রদেশের এমপি।

বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান, প্রাদেশিক মন্ত্রী ইমদাদ পিতাফি শুক্রবার সংসদ অধিবেশনে ফ্লোর পেয়ে এক পর্যায়ে তাকে তার (পিতাফি) ব্যক্তিগত কামরায় যাওয়ার আমন্ত্রণ জানান। রক্ষণশীল পাকিস্তানে এ ধরণের বক্তব্য যৌন হয়রানির পর্যায়ে পড়ে।

অধিবেশনে আব্বাসি পিতাফির মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেও অধিবেশনের ডেপুটি স্পিকার এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানান। প্রসঙ্গত, ডেপুটি স্পিকার নিজেও একজন নারী।

এরপর শনিবার প্রকাশিত এক ছবিতে দেখা যায়, হতাশ, ক্ষুব্ধ আব্বাসি হাতে তরল ভরা ছোট একটি বোতল নিয়ে দাঁড়িয়ে আছেন। তার সঙ্গে হয়রানির প্রতিবাদ হিসেবে আব্বাসি হুমকি দেন, এ ঘটনায় ব্যবস্থা নেয়া না হলে তিনি বোতল থেকে পেট্রোল গায়ে ঢেলে আগুন লাগিয়ে দেবেন।

ছবি এবং ছবির ঘটনা সামাজিক মাধ্যমে খুব দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং সবাই আব্বাসিরই পক্ষ নিতে থাকে। এর ফলে ফেডারেল পার্টি প্রধানরা ঘটনায় হস্তক্ষেপ করতে বাধ্য হন।

অবশষে চাপের মুখে পড়ে পিতাফি হার মানেন এবং পরবর্তী সংসদ অধিবেশনে আব্বাসির কাছে ক্ষমা চেয়ে তাকে সম্মান প্রদর্শন করে গায়ে দেয়ার চাদর উপহার দেন।

এনডিটিভি জানায়, ঘটনাটি মিটমাট হয়ে গেছে বলে এএফপিকে নিশ্চিত করেছেন এমপি আব্বাসি। তবে পাকিস্তানে নারীকে যৌন হয়রানির বিরুদ্ধে আইন থাকলেও সেগুলোর প্রয়োগ যে এখনো স্বপ্নের জিনিস, এমনকি পার্লামেন্টের সদস্যরাও যে জেন্ডার বৈষম্য এবং হয়রানি থেকে সুরক্ষিত নন, সেটাও তুলে ধরেন তিনি।

Tags: পাকিস্তানযৌন হয়রানি
Previous Post

বিদায়ী সাক্ষাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সময় চাইলেন সিইসি

Next Post

রামপালঃ সুন্দরবন ধ্বংসের বায়বীয় অভিযোগ তুলে দেশের ভাবমূর্তি নষ্ট করতে বদ্ধপরিকর একটি মহল

Next Post

রামপালঃ সুন্দরবন ধ্বংসের বায়বীয় অভিযোগ তুলে দেশের ভাবমূর্তি নষ্ট করতে বদ্ধপরিকর একটি মহল

অভিবাসন ও ভিসায় ট্রাম্পের কড়াকড়ি, মেক্সিকোয় দেয়াল তৈরির ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT