চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসন ও ভিসায় ট্রাম্পের কড়াকড়ি, মেক্সিকোয় দেয়াল তৈরির ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:05 অপরাহ্ন 25, জানুয়ারি 2017
in আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে অভিবাসন, ভিসা নেয়া ও শরণার্থীদের আগমনের ওপর কড়াকড়ি আরোপে আজ বুধবার একটি নির্বাহী আদেশে সই করতে যাচ্ছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মাঝে দেয়াল তৈরির ঘোষণাও দিতে যাচ্ছেন তিনি।

ট্রাম্প মঙ্গলবার এক টুইটবার্তায় বলেন, “জাতীয় নিরাপত্তা বিষয়ক একটা বড় পরিকল্পনা আগামীকাল আসছে। অনেক বিষয়ের মধ্যে একটা হলো আমরা দেয়ালটি তৈরি করবো!”

নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে একটি দেয়াল নির্মাণের অঙ্গীকার করেছিলেন। অভিবাসন আইন কঠোর করারও ঘোষণা দিয়েছিলেন তিনি।

ওয়াশিংটন পোস্ট ও সিএনএন জানায়, ট্রাম্প বুধবার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের সঙ্গে আলাপ এবং সেখানে শরণার্থী ও জাতীয় নিরাপত্তা বিষয়ক আদেশে সই করবেন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অভিবাসনের বিষয়গুলো দেখভাল করে।

নির্বাচনী প্রচারণার সময় তিনি পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত মুসলমানদের যুক্তরাষ্ট্রে ঢোকা পুরোপুরি বন্ধেরও আহ্বান জানিয়েছিলেন।

তবে এটা এখনও স্পষ্ট নয়, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী জন কেলি কোন আদেশ বাস্তবায়ন করতে যাচ্ছেন। এর আগে মনোনয়ন নিশ্চিত করার সময় তিনি বলেছিলেন, শিগগিরই সীমান্তে দেয়াল নির্মাণ করা না-ও হতে পারে।

ট্রাম্প বৃহস্পতিবার অভিবাসন ও তথাকথিত ‘অভয়নগরী’ (স্যাংকচুয়ারি সিটি) বিষয়ক আদেশে সই করতে পারেন। এসব নগরীর কর্মকর্তারা অবৈধ অভিবাসীদের তাড়াতে কেন্দ্রীয় অভিবাসন কর্তৃপক্ষকে সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছে। ওয়াশিংটন পোস্ট জানায়, নির্বাহী আদেশের ফলে ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের শরণার্থী ও ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং অভিবাসন প্রক্রিয়া কঠোর হবে।

অভিবাসন বিশেষজ্ঞরা বলেছেন, সিরিয়ায় ভয়াবহ যুদ্ধ থেকে বাঁচার জন্য যারা আশ্রয় চায় তারাসহ ১২০ দিনের মধ্যে শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে আসা লোকদের অভিবাসন বা অ-অভিবাসন ভিসা প্রদান ৩০ দিন বন্ধ থাকবে।

ট্রাম্প ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল প্রোগ্রামস স্কিম বাতিলের অঙ্গীকার করেছেন। ২০১২ সালে ওবামা এটি করেছিলেন। এর আওতায় সাড়ে সাত লাখ অনিবন্ধিত অভিবাসী তরুণ সন্তান হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার সুযোগ পেয়েছে। তবে ট্রাম্প এ কর্মসূচি কীভাবে সামাল দেবেন তা স্পষ্ট করে বলেননি।

Tags: অভিবাসীডোনাল্ড ট্রাম্প
Previous Post

রামপালঃ সুন্দরবন ধ্বংসের বায়বীয় অভিযোগ তুলে দেশের ভাবমূর্তি নষ্ট করতে বদ্ধপরিকর একটি মহল

Next Post

আগুনসন্ত্রাস জনগণই প্রতিহত করবে: প্রধানমন্ত্রী

Next Post

আগুনসন্ত্রাস জনগণই প্রতিহত করবে: প্রধানমন্ত্রী

বাবাকে খুন করা হয়েছে: মাইকেল জ্যাকসনের মেয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT