চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াতের সমাবেশের অনুমতির বিষয়ে যা জানাল পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 অপরাহ্ন 03, আগস্ট 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ জামায়াতের লোগো, ইসলামি সংগঠনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীকাল শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে ঘোষিত সমাবেশের অনুমতি পাচ্ছে না জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বিষয়টি জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফরুক। তিনি জানান, জামায়াতে ইসলামীকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

এর আগে গত মঙ্গলবার (১ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে আবেদন করে জামায়াতে ইসলামী।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জামায়াতের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে গিয়ে এ আবেদন জমা দেন।

এর আগে মঙ্গলবার (১ আগস্ট) বায়তুল মোকাররম উত্তর গেটে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছিল জামায়াতে ইসলামী। সেজন্য ডিএমপিতে আবেদন করা হয়েছিল। পরে ডিএমপির অনুমতি না পাওয়ায় নতুন করে ৪ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে জামায়াত।

সেদিন লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছিলেন, অতীতের মতো আমরা নগরবাসীকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। আমরা সংঘাত-সংঘর্ষ চাই না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই সংঘাত এড়ানোর লক্ষে আমরা আজকের কর্মসূচি স্থগিত করে আগামী ৪ আগস্ট শুক্রবার রাজধানীতে পুনরায় শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। এ দিন সরকারি ছুটি। আশা করি পুলিশ প্রশাসন এ ব্যাপারে আমাদের সহযোগিতা করবে।

পুলিশ প্রশাসনকে সংবিধান ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, কোনো দল বিশেষ নয়, দেশের পক্ষে, জনগনের পক্ষে ভূমিকা পালন করবেন।‌ সেই সঙ্গে প্রশাসনকে স্মরণ করিয়ে দিতে চাই, কোনো দল চিরদিন ক্ষমতায় থাকবে না। তাই কোনো দল বিশেষের নয়, দেশ ও জনগণের পক্ষে ভূমিকা পালন করার জন্য আপনাদের আবারো আহবান জানাচ্ছি।

Tags: জামায়াত ইসলামীডিএমপিসমাবেশ
Previous Post

ওয়ানডে নেতৃত্ব ছাড়লেন তামিম, খেলতে পারবেন না এশিয়া কাপ

Next Post

তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন নিয়ে মন্তব্য করেনি ভারত

Next Post
ভারতীয় প্রতিনিধি তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন নিয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন নিয়ে মন্তব্য করেনি ভারত

বিএনপি নেতা সালাউদ্দিনের ছবি, গ্রেপ্তার বিষয়ক সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতা সালাউদ্দিনসহ গ্রেপ্তার ৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT