চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন নিপীড়ন মামলায় অভিযুক্ত আলভেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 অপরাহ্ন 02, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড় বলের দিকে তাকিয়ে আছেন, মাঠে খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন হয়রানির অভিযোগে ছয় মাসের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন দানি আলভেজ। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বিরুদ্ধে করা তদন্তও শেষ হয়েছে। প্রমাণও মিলেছে অভিযোগের। সে কারণে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন সেলেসাও তারকা।

বুধবার স্পেনের একজন বিচারক আলভেজকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছন। জানিয়েছেন, তার বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়ার কথা। বছরের শেষদিকে বা ২০২৪ সালের শুরুর দিকেই হবে বিচারের তারিখ নির্ধারণ।

এর আগে গত ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইটক্লাবে এক নারীকে হয়রানি করেন আলভেজ। সেই অভিযোগের পরেই স্পেনের কাতালান অঞ্চলের সুপ্রিম কোর্ট জানায়, তদন্তের কাজ তারা শুরু করেছেন।

জানুয়ারিতে গ্রেপ্তার হওয়ার পর আলভেজকে রিমান্ডে নেয়া হয় এবং পরের মাসে তার জামিন আবেদন বিচারকরা নামঞ্জুর করেন। বিচারকরা বলেছিলেন, তারা মনে করেন আলভেজ মুক্তি পেলে স্পেন থেকে পালিয়ে যাবেন এবং তার জন্মস্থান ব্রাজিলে ফিরে যাবেন।

সেলেসাও ডিফেন্ডারকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়। এরপর থেকে স্পেনের ব্রায়ান্স-২ কারাগারে কৌটিনহো নামক আরেক ব্রাজিলিয়ান বন্দীর সাথে কারাকক্ষ ভাগাভাগি করছেন আলভেজ।

৪০ বর্ষী আলভেজ বার্সেলোনার হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ এবং ব্রাজিলের জার্সিতে দুটি কোপা আমেরিকাসহ ক্যারিয়ারে ৪২টি শিরোপা জিতেছেন। গত বছর কাতারে সেলেসাওদের হয়ে তৃতীয় বিশ্বকাপ খেলেছেন এই ডিফেন্ডার।

Tags: আলভেজবার্সেলোনাব্রাজিললিড স্পোর্টসস্পেন
Previous Post

কক্ষ সংকট: ছাত্রলীগের সিনিয়র নেতাদের কক্ষে জুনিয়রদের হামলা

Next Post

ইকবালকে সাময়িক বহিষ্কার করল কুবি প্রশাসন

Next Post
কুবি ক্যাম্পাসের দৃশ্য, ছাত্র-ছাত্রী ও ভবন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইকবালকে সাময়িক বহিষ্কার করল কুবি প্রশাসন

বাংলাদেশের প্রতিযোগিরা স্মার্ট ব্রেইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্ট ব্রেইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাচ্ছে বাংলাদেশের প্রতিযোগিরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT