চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগস্ট জুড়ে দেশের প্রেক্ষাগৃহ মাতাবে যেসব ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:45 অপরাহ্ন 02, আগস্ট 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর বিভিন্ন ছবি ও পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল ফিতরে ‘লিডার আমিই বাংলাদেশ’, ‘জ্বিন’ এবং ঈদুল আযহায় ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ দিয়ে আবার জেগে উঠেছে বাংলা ছবি! চলতি বছর এই চারটি ছবি ইতোমধ্যেই ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে। এই সাফল্যে নতুন করে আবার ছবি নির্মাণ ও মুক্তিতে আগ্রহী হয়ে উঠেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

ঈদের একমাস হয়ে গেলেও এখনও প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে প্রিয়তমা ও সুড়ঙ্গ। এর মধ্যে চলতি আগস্ট জুড়ে মুক্তি পেতে যাচ্ছে আরও চারটি ছবি। ১১ আগস্ট মুক্তি পাচ্ছে গোয়িং হোম, ১৮ আগস্ট আম কাঁঠালের ছুটি ও ১৯৭১ সেইসব দিন এবং ২৫ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে এম আর নাইন।

গোয়িং হোম পরিচালনা করেছেন মাশরুর পারভেজ। তিনি প্রযোজক ও সোহেল রানার সন্তান। মাশরুর পারভেজ বলেন, এটা ৯০ মিনিটের ছবি। এজন্য সিনেপ্লেক্সে মুক্তি দেয়ার টার্গেট আছে। এখানে ভালো ব্যবসা করলে পরে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দিতে চাই।

দেশ বিদেশের বিভিন্ন উৎসবে মুক্তির পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নুরুজ্জামান পরিচালিত ছবি ‘আম কাঁঠালের ছুটি’। শিশুতোষ ঘরানার এই ছবি নিয়ে নির্মাতা জানান, ৮০ ও ৯০ দশকে যারা শৈশব কাটিয়েছেন এ ছবির মাধ্যমে তাদের যাপিত জীবন দেখে নস্টালজিক অনুভূতি পাবেন। ছবির আন্তর্জাতিক নাম ‘সামার হলিডে’। যেখানে অভিনয় করেছেন লিয়ন, জুবায়ের শামীম, হালিমা প্রমুখ।

অভিনেত্রী ও নাট্যপরিচালক হৃদি হক প্রথমবারের ছবি বানিয়েছেন। সরকারি অনুদানপ্রাপ্ত ‘১৯৭১ সেই সব দিন’ ছবি প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিস্তৃত পরিসরে এটি বানিয়েছি। চেষ্টা, যত্নে ত্রুটি রাখিনি। এখন দর্শকের সামনে নিয়ে আসার অপেক্ষা।

এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফেরদৌস আহমেদ, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সজল নূর, সানজিদা প্রীতি, নাজিয়া হক অর্ষা, আনিসুর রহমান মিলন, মৌসুমী হামিদ, সাজু খাদেম, গীতশ্রী চৌধুরী, শিল্পী সরকার অপু প্রমুখ।

জনপ্রিয় ফিকশনাল চরিত্রগুলোর একটা গোয়েন্দা মাসুদ রানা। এত বছর পর কাজী আনোয়ার হোসেনের লেখা সেই চরিত্রের ওপর ভিত্তি করে আসছে ‘এম আর নাইন’। আগামী ২৫ আগস্ট আসছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্পাই, মাসুদ রানা। আসিফ আকবরের পরিচালনায় এ সিনেমায় আছেন একঝাঁক দেশি-বিদেশি তারকা।

অ্যাকশন ঘরানার এ সিনেমায় মুখ্য ভূমিকা অর্থাৎ মাসুদ রানা চরিত্রে অভিনয় করছেন এবিএম সুমন, খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন হলিউডের অভিনেতা ফ্র্যাঙ্কো গ্রিলো। এছাড়া আছেন সাক্ষী প্রধান, রেমি গ্রিলো, কেলি গেসনসহ আরও অনেকে।

Tags: আম-কাঁঠালের ছুটিএম আর নাইনগোয়িং হোমলিড বিনোদন
Previous Post

বিশ্বকাপে খেলার আশা শেষ সাইফের

Next Post

এফবিসিসিআই’র নতুন সভাপতি মাহবুবুল আলম

Next Post
প্রফুল্ল মুখার্জি, এফবিসিসিআই’র নতুন সভাপতি মাহবুবুল আলমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এফবিসিসিআই’র নতুন সভাপতি মাহবুবুল আলম

বেঙ্গলিস্কো ব্রিক ওয়ার্কসের প্রবেশদ্বার, দেয়ালে ছবি আঁকা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্ষ সংকট: ছাত্রলীগের সিনিয়র নেতাদের কক্ষে জুনিয়রদের হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT