চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইমন-অপুর ‘লাল শাড়ি’তে মুগ্ধ কলকাতার দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:31 পূর্বাহ্ন 02, আগস্ট 2023
in বিনোদন
A A
সাইমন-অপুর 'লাল শাড়ি' পরা অভিনেত্রী দর্শকদের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার কলকাতায় অনুষ্ঠিত ‘৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ এ প্রদর্শিত হলো সাইমন সাদিক ও অপু বিশ্বাস অভিনীত নতুন ছবি ‘লাল শাড়ি’। সেখানকার দর্শকরা ঢাকার এই ছবিটি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন।

‘লাল শাড়ি’ দেখে ইউটিউবে দর্শকদের ইতিবাচক রিভিউ দেখা যাচ্ছে, যেখানে দর্শকরা মুগ্ধতা জানাচ্ছেন।

কেউ কেউ বলছেন, নায়িকা অপু বিশ্বাসকে খুব পছন্দ হয়েছে, আবার কেউ বলছেন, ছবির নায়ক সাইমনের অভিনয়ও ভালো হয়েছে। পশ্চিমবঙ্গের দর্শকদের কথা, বাংলাদেশের তাঁত শিল্পী অনেক অজানা অধ্যায়, এর সঙ্গে জড়িতদের সুখ দুঃখ এবং বাংলাদেশের কালচার সম্পর্কে তারা জেনেছেন।

একাধিক দর্শকদের কথা, পশ্চিমবঙ্গে বাংলাদেশের ছবিগুলো আসে না। তবে ঢাকার অনেক শিল্পীদের সিনেমার কথা ফেসবুকের কল্যাণে তারা জানেন।

সরকারী অনুদানের পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান জয় অপু প্রডাকশনের ব্যানারে নির্মিত প্রথম ছবি ‘লাল শাড়ি’। সেই হিসেবে এই ছবির প্রযোজক নায়িকা অপু বিশ্বাস নিজেই। গত ঈদুল আযহায় বাংলাদেশের সিনেমা হলগুলোতে প্রদর্শিত হয়েছে বন্ধন বিশ্বাস পরিচালিত এ ছবি।

নন্দনে ছবিটি প্রদর্শনীর পর অপু বিশ্বাস বলেন, আমার খুব ভালো লাগছে, আমার অভিনীত ছবি ‘লালশাড়ি’ এখানকার এতো মানুষ দেখেছেন। কলকাতার সিনেমাপ্রেমী ভক্তরা ‘লাল শাড়ি’ দেখে খুশী হয়েছেন এতে মনে করি আমারসহ পুরো টিমের পরিশ্রম সার্থক হয়েছে।

সাইমন সাদিক বলেন, এই অভিজ্ঞতা আমার জন্য নতুন। এখানকার দর্শকরা ছবি দেখে যেভাবে দোয়া আশীর্বাদ করলেন এটা আমার বিশাল অর্জন বলা যায়। কলকাতা আমাদের প্রতিবেশী শহর। এখানকার মানুষরা আমাদের ছবি দেখতে চায়। আমি চাইবো ভবিষ্যতে তারা আমাদের ছবি দেখুক।

২৭ জুলাই সন্ধ্যায় কলকাতার নন্দনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের। সেখানে বাংলাদেশের আরও ২১টি ছবির প্রদর্শনী হয়। উদ্বোধন করেছিলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। ছিলেন সাইমন, অপু বিশ্বাস, পূর্ণিমা, ফেরদৌসসহ অনেকেই।

৩দিন ব্যাপি এই উৎসবে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগের আয়োজন করেছে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন।

Tags: অপু বিশ্বাসকলকাতাকলকাতা চলচ্চিত্র উৎসবলাল শাড়িলিড বিনোদনসাইমন সাদিকসিনেমা
Previous Post

রংপুরে প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্মরণকালের বড় জনসমাগমের প্রস্তুতি

Next Post

৫০তম বিবাহবার্ষিকী উপলক্ষে ৮০ একর জমিতে সূর্যমুখী চাষ

Next Post
বৃদ্ধ দম্পতি সূর্যমুখী ক্ষেতের পাশে হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০তম বিবাহবার্ষিকী উপলক্ষে ৮০ একর জমিতে সূর্যমুখী চাষ

প্রাচীন মহাকাশযান ভয়েজার ২ মহাকাশে পাঠানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যোগাযোগ হারানো 'ভয়েজার ২' হঠাৎ সংকেত পাঠালো পৃথিবীতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT